shono
Advertisement
Durand Cup 2026

মরশুমের প্রথম কলকাতা ডার্বি নিয়ে উন্মাদনা তুঙ্গে! কবে-কোথায় মিলবে ডুরান্ড মহারণের টিকিট?

অন্যদিকে প্রবল বৃষ্টিতে কলকাতা লিগে ভেস্তে গেল মহামেডানের ম্যাচ।
Published By: Arpan DasPosted: 06:06 PM Jul 20, 2026Updated: 08:26 PM Jul 20, 2026

বিশ্বকাপ জ্বর শেষেই শুরু ভারতীয় ফুটবলের মরশুম। ২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ (Durand Cup 2026)। আর প্রথম ম্যাচেই কলকাতা ডার্বি (Kolkata Derby)। ২৫ জুলাই, শনিবার, সন্ধ্যা ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। এবার তার টিকিট সংগ্রহের বিস্তারিত বিবরণ জানিয়ে দিল ডুরান্ড কমিটি।

Advertisement

সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, অনলাইন টিকিট পাওয়া যাবে ২১ জুলাই, মঙ্গলবার থেকে। সকাল ১১টা থেকে বুক মাই শো অ্যাপে টিকিট পাওয়া যাবে। অন্যদিকে অফলাইন টিকিট পাওয়া যাবে ২২ জুলাই থেকে। চলবে ২৪ জুলাই পর্যন্ত। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব তাঁবুতে টিকিট পাওয়া যাবে। অনলাইন বা অফলাইন, উভয় ক্ষেত্রেই একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি করে টিকিট কাটতে পারবেন। টিকিটের দাম এখনও জানা যায়নি। 

এবারের ডুরান্ড চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এবারের আসরে অংশ নেবে ২৪টি দল। ‘এ’ গ্রুপে রাখা মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে। ২৫ জুলাই, সন্ধ্যা ৫টায় যুবভারতীতে ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি। এছাড়া এই গ্রুপে আছে সিআইএসএফ প্রোটেক্টরস ও সাউথ ইউনাইটেড।

অন্যদিকে কলকাতা লিগে ভেস্তে গেল মহামেডানের ম্যাচ। এদিন দুপুর তিনটে থেকে ঘরের মাঠেই পুলিশ অ্যাথলেটিকের বিরুদ্ধে মহামেডানের ম্যাচ ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে মাঠের অবস্থা এতটাও খারাপ হয়ে যায় যে সেই ম্যাচের বল গড়ায়নি। এই ম্যাচ পরে কবে আয়োজন করা যায়, তা পরিস্থিতি বুঝে ঠিক করা হবে। এমনিতে কলকাতা লিগের ম্যাচের সূচি নির্ধারণে বিভিন্ন সমস্যা থাকে। ডুরান্ডেও খেলবে মহামেডান। বি গ্রুপে তাদের ম্যাচগুলি বাঘপত এফসি, সমলেশ্বরী স্পোর্টিং, ভারতীয় আর্মির বিরুদ্ধে।

ছবি: সংগৃহীত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement