shono
Advertisement
East Bengal

এসিএল ২-তে 'শক্ত' গ্রুপে ইস্টবেঙ্গল! প্রতিপক্ষ কেমন? কোন কোন দেশে যেতে হবে?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র 'ডি' গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল।
Published By: Arpan DasPosted: 01:02 PM Aug 18, 2026Updated: 03:57 PM Aug 18, 2026

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র 'ডি' গ্রুপে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। এই গ্রুপে লাল-হলুদ বাহিনীর প্রতিদ্বন্দ্বী জর্ডন, ইরাক ও ওমানের ক্লাব। এশিয়ার মঞ্চে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে নকআউটে পর্বে যাওয়ার লড়াই কোনও ভাবেই সহজ হবে না।

Advertisement

গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এসিএল ২-র যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পায় ইস্টবেঙ্গল। সেখানে প্রথমে পিছিয়ে পড়েও ৪-১ গোলে আল আরবিকে হারান মহম্মদ রশিদরা। সেই সূত্রে এসিএল ২-র পশ্চিম বিভাগে খেলবে ইস্টবেঙ্গল। এদিন সকালে তার 'ড্র' হয়। সেখানে গ্রুপ 'ডি'তে ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী জর্ডনের আল হুসেন, ইরাকের আল শর্তা ও ওমানের আল সিব ক্লাব রয়েছে। এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি। তবে পশ্চিমাঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচ ১৫-১৬ সেপ্টেম্বর থেকে ৮-৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। হোম ও অ্যাওয়ে, দু'পর্বে ম্যাচ চলবে। নকআউট পর্বের ম্যাচ আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ফাইনাল ১৫ মে।

ইস্টবেঙ্গল যে গ্রুপে আছে, সেখানে আল হুসেন গত মরশুমে জর্ডনের চ্যাম্পিয়ন ক্লাব। ইরাক স্টার্স লিগের রানার-আপ আল শর্তা। ওমানের লিগের চ্যাম্পিয়ন দল আল সিব। শেষ দলটিকে এফসি গোয়া গত মরশুমে এসিএল ২-তে হারিয়েছিল। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, এই গ্রুপের সবচেয়ে দামী দল আল শর্তা (৬১ কোটি)। বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জর্ডনের হয়ে খেলা ৭ জন আছেন আল হসেন ক্লাবে। এশিয়ার মঞ্চে কোনও ম্যাচই সহজ হবে না। তবে সৌদি আরব, কাতার বা আমিরশাহীর কোনও দল এই গ্রুপে নেই। ইস্টবেঙ্গলের হাতে এখনও একমাস সময় আছে। ইতিমধ্যে ডুরান্ড সেমিফাইনালে উঠেছেন রশিদরা। যদিও নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং দলের সঙ্গে যোগ দেননি। ফিট নন নাচো মনসালভে। এখনও এক বিদেশির জায়গা রয়েছে লাল-হলুদের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement