shono
Advertisement
Argentina Football Team

বিশ্বকাপে মেসিদের ম্যাচে প্রবেশ নিষেধ হাজার হাজার আর্জেন্টিনা সমর্থকের, নেপথ্যে কোন কারণ?

গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশজুড়ে এবার সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। কিন্তু যত বড় সমর্থকই হোক না কেন, সরকারের 'কালো তালিকা'য় নাম থাকলে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখা হবে না।
Published By: Arpan DasPosted: 05:33 PM Jun 15, 2026Updated: 08:14 PM Jun 15, 2026

সন্তান আছে। অথচ সেই সন্তান লালনপালনের টাকা দিতে অনিচ্ছুক। তাহলে বিশ্বকাপও দেখা হবে না। তবে সবার জন্য নয়। এই কঠোর ব্যবস্থা শুধুমাত্র আর্জেন্টিনার বাসিন্দাদের জন্য। সন্তান লালনপালনে 'ডিফল্টার' হলে আমেরিকার স্টেডিয়ামে লিওনেল মেসিদের খেলা দেখার অনুমতি মিলবে না। এরকম প্রায় ১৩০০০ অভিভাবকের তালিকা আমেরিকা সরকারকে পাঠিয়েছেন আর্জেন্টিনার শহর বুয়নেস আইরেসের মেয়র।

Advertisement

গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina Football Team)। দেশজুড়ে এবার সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। দিন কয়েক আগেই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নীল-সাদা জার্সিধারী সমর্থকদের উল্লাস ভাইরাল হয়েছিল। কিন্তু যত বড় সমর্থকই হোক না কেন, বুয়নেস আইরেসের 'কালো তালিকা'য় নাম থাকলে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখা হবে না। সেই সংখ্যাটা নেহাত কম নয়- ১৩০০০। বুয়নেস আইরেস প্রশাসনের তথ্য অনুযায়ী, এরা সন্তানের দায়িত্ব পালনে অক্ষম। কিন্তু তা বলে বিশ্বকাপ দেখতে টাকা খরচ করবে, তা হবে না।

মেয়র জর্জে মাকরি জানিয়েছেন, আর্জেন্টিনা সরকারের সঙ্গে কথা বলে এই তালিকা আমেরিকা প্রশাসনকে পাঠানো হয়েছে। এতে ওই ১৩০০০ জনের সমস্ত তথ্য দেওয়া থাকবে। যাতে আমেরিকা সরকার 'ফেস আইডি'র মাধ্যমে তাদের স্টেডিয়ামে ঢোকা বন্ধ করতে পারে। ২০২৫-র মার্চ থেকে আর্জেন্টিনায় এই নিয়ম কার্যকর রয়েছে। অন্তত ১৬০ জন 'কালো তালিকা' ভক্ত সমর্থক স্টেডিয়ামে ঢুকতে গিয়ে বাধা পেয়েছেন। এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চেও সেই নিয়ম কার্যকর করতে চলেছে আর্জেন্টিনা সরকার।

এমনিতে ফুটবল ম্যাচে আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের গন্ডগোল নতুন কিছু নয়। সেটাকে আটকাতে 'ত্রিবুনা সেগুরা' নামের একটি কর্মসূচি নিয়ে আসা হয়েছে। যার অর্থ 'নিরাপদ গ্যালারি'। তার অধীনে যে ফুটবল সমর্থকরা মাঠে ঝামেলা বা অন্যান্য গন্ডগোলের সঙ্গে জড়িত, তাদের তালিকা করা হয়েছে। তারই সম্পসারণ হিসেবে এই ১৩ হাজার সমর্থকের তালিকা করা হয়েছে। উল্লেখ্য, ভারতীয় সময় বুধবার সকালে শুরু হচ্ছে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement