shono
Advertisement

Breaking News

Vinicius Junior

ব্রাজিলের অকাল বিদায়ের যন্ত্রণা ভুলতে পারেননি, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস

বিশ্বকাপ থেকে ব্রাজিলের অকাল বিদায়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। নরওয়ের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সেলেকাওরা।
Published By: Prasenjit DuttaPosted: 10:42 AM Jul 12, 2026Updated: 10:42 AM Jul 12, 2026

বিশ্বকাপ থেকে ব্রাজিলের অকাল বিদায়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। নরওয়ের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল সেলেকাওরা। সেই ম্যাচের ছ'দিন পর অবশেষে মুখ খুললেন দলের তারকা ফরোয়ার্ড। সোশাল মিডিয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে জানালেন, এই ব্যর্থতা মেনে নিতে তাঁর কিছুটা সময় লেগেছে।

Advertisement

এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নজর কেড়েছেন ভিনিসিয়াস। চারটি গোল তাঁর নামের পাশে। ম্যাথিউস কুনহা, মারকুইনহোস, রাফিনহার মতো তারকাদের নিয়ে শিরোপার অন্যতম দাবিদার ছিল লাতিন আমেরিকার দেশটি। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা।

সমর্থকদের উদ্দেশে ভিনিসিয়াস লিখেছেন, 'চার বছর পর আবার, আরও একবার ভাবতে হচ্ছে যে বিশ্বকাপের এই হতাশার পর কী লিখব! সব বয়সের প্রচুর মানুষ আমাকে সমর্থন করেছেন, আমাদের স্বপ্ন নিজের মধ্যেও লালনপালন করেছেন। তাই চুপ থাকাটা তাঁদের প্রতি অবিচার।'

এর পরেই হতাশার কথা জানিয়ে তিনি লেখেন, 'সব গুছিয়ে নেওয়ার জন্য আমার কিছুটা সময় লেগেছে। জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানতাম কতটা প্রস্তুত ছিলাম। কতটা মন দিয়ে এই ট্রফি সমর্থক এবং পরিবারের জন্য জিততে চেয়েছিলাম। আমাদের দল আরও অনেক দূর যেতে পারত। কিন্তু পারিনি। তাই সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। তবে বিশ্বের সেরা দল হওয়ার স্বপ্ন এখনও বেঁচে আছে। সেই স্বপ্নের পিছনে ছুটে চলব।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement