shono
Advertisement

জাপানকে হারিয়েই সোশাল মিডিয়ায় বিস্ফোরণ, কেন জার্মান অর্থনীতিবিদকে বিঁধছেন নেইমার?

ম্যাথিয়াস কুনহার ক্ষোভ আবার টের পেয়েছেন জাপানের কেন্তো শিয়োগাই। এই ম্যাচের আগে যিনি ধর্তব্যের মধ্যেই আনেননি ব্রাজিলকে।
Published By: Subhajit MandalPosted: 04:51 PM Jul 01, 2026Updated: 05:56 PM Jul 01, 2026

কেউ বলেছিলেন, ব্রাজিলের নামই নাকি শোনেননি সেভাবে। কারও আবার ভবিষ্যদ্বাণী ছিল, রাউন্ড অফ ৩২-এ শেষ হয়ে যাবে সেলেকাওদের দৌড়। সোমবার রাতে জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল। তারপরই পাঁচবারের চ্যাম্পিয়নরা পাল্টা জবাব দিচ্ছে অতীতের যাবতীয় বিদ্রুপ আর সমালোচনার।

Advertisement

নেইমার যেমন নিশানা করেছেন জোয়াকিম ক্লেমেন্টকে। জার্মান এই অর্থনীতিবিদ বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করার জন্য পরিচিত। শেষ তিনটে সংস্করণে চ্যাম্পিয়নের নাম সঠিকভাবে বলে দিয়েছিলেন তিনি। সেই জোয়াকিমই এবার ঘোষণা করেছিলেন, জাপানের সঙ্গে পারবে না ব্রাজিল। এশীয় সূর্যের প্রখর তাপে শুকিয়ে যাবে সাম্বার স্রোত। কিন্তু বাস্তবে হয়েছে অন্য। ব্রাজিলের দাপটে অস্তাচলে গিয়েছে সূর্যোদয়ের দেশ।

পিছিয়ে থেকে ম্যাচ জেতার পর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন নেইমার। সাম্বা মহাতারকা লিখেছেন, ‘জোয়াকিম ক্লেমেন্ট...আবার পরের বিশ্বকাপে চেষ্টা করবেন!’ অর্থাৎ এবারের মতো চুপ করার জন্য যেন জার্মান অর্থনীতিবিদকে প্রচ্ছন্ন বার্তাই দিয়েছেন নেইমার। এমনকী মরক্কোর কাছে নেদারল্যান্ডস হারার পর ফের সোশ্যাল মিডিয়ায় ক্লেমেন্টকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘আবারও ভুল প্রমাণিত হলেন!’ আসলে ডাচদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করেছিলেন এই অর্থনীতিবিদ।

নেইমার। ফাইল ছবি

ম্যাথিয়াস কুনহার ক্ষোভ আবার টের পেয়েছেন জাপানের কেন্তো শিয়োগাই। এই ম্যাচের আগে যিনি ধর্তব্যের মধ্যেই আনেননি ব্রাজিলকে। বলে দিয়েছিলেন, “এখন আর ব্রাজিলকে নিয়ে সেভাবে আলোচনার কিছু নেই। বরং ফ্রান্স বা আর্জেন্টিনা অনেক বেশি শক্তিশালী।” যার পালটা দ্বিতীয় গোলের পর কেন্তোর দিকে হাত দিয়ে ইশারা করার মাধ্যমে দিয়েছেন কুনহা। তিনি যেন বোঝাচ্ছিলেন, ‘আমরা পাঁচবারের চ্যাম্পিয়ান। আমাদের সামনে তোমরা এখনও শিশু!’ পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কারও নাম না নিলেও, নিজের ইঙ্গিতের লক্ষ্য যে প্রতিপক্ষের এক নির্দিষ্ট ফুটবলারই ছিলেন, স্পষ্ট করে দিয়েছেন কুনহা। জাপানের সংবাদমাধ্যমে কেন্তো দাবি করেছেন, “আমি ব্রাজিলকে ছোট করতে চাইনি। আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে। তবে আমরা হেরে গিয়েছি। ফলে কথা শুনতেই হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement