shono
Advertisement
FIFA World Cup 2026

যৌনাঙ্গ-স্তনে ক্ষতের চিহ্ন! ব্রাজিলিয়ান মহিলাকে ধর্ষণের অভিযোগে বিদ্ধ ভোজিনহাদের অধিনায়ক

আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগেই নিষেধাজ্ঞার কবলে পড়বেন কেপ ভার্দের অধিনায়ক?
Published By: Arpan DasPosted: 04:35 PM Jun 29, 2026Updated: 05:39 PM Jun 29, 2026

বিশ্বকাপে (FIFA World Cup 2026) সামনে কঠিন ম্যাচ। আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগেই মহা বিপাকে কেপ ভার্দে। যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগে বিদ্ধ ভোজিনহার দলের অধিনায়ক রায়ান মেন্ডেজ। এক ব্রাজিলিয়ান মহিলার অভিযোগ, চলতি বছরের মার্চে ফিফা সিরিজের সময় জোর করে হোটেলের ঘরে ঢুকে তাঁকে যৌন হেনস্তা করা হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই মহিলার যোনি ও স্তনের আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়বেন কেপ ভার্দের অধিনায়ক?

Advertisement

তিন ম্যাচের তিনটেতেই ড্র করে বিশ্বকাপের নকআউটে উঠেছে কেপ ভার্দে। গোলকিপার ভোজিনহার হাতে আটকে গিয়েছে স্পেন, উরুগুয়ের মতো দল। রাউন্ড অফ ৩২-এ সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু তার আগে বিস্ফোরক অভিযোগ। ব্রাজিলের সংবাদমাধ্যম 'গ্লোবো'র তথ্য অনুযায়ী রায়ান মেন্ডেজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন এক মহিলা। গত মার্চে নিউজিল্যান্ডে ফিফা সিরিজে তিনি কেপ ভার্দে দলে অনুবাদকের কাজ করতেন। এই রিপোর্টে বলা হয়েছে, রায়ানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি।

অন্যদিকে ফিফাও মুখ খুলেছে। তাদের বক্তব্য, "কোনও রকম অন্যায় আচরণ নিয়ে ফিফা বরাবরই কড়া অবস্থান নেয়।" নিউজিল্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলছে। তবে এর বেশি কিছু বলতে নারাজ। 'গ্লোবো'র তথ্য অনুযায়ী, অকল্যান্ডের হোটেল ঘরে জোর করে ঢুকে রায়ান ওই মহিলাত যৌন হেনস্তা করেন। পরে পরীক্ষায় মহিলার যোনি, স্তন, ঘাড় ও ঠোঁটে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই সময় ওই মহিলা কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তারা কোনও পদক্ষেপ নেয়নি। 'ইউএসএ টুডে' নামের একটি সংবাদমাধ্যমের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে এই অভিযোগ নিয়ে তারা সর্বসমক্ষে কথা বলতে নারাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement