shono
Advertisement

Breaking News

FIFA World Cup 2026

কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে 'বাঁচাতে' পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?

গোটা দিনটাই খুব খারাপ কাটল ঘানার সেই ওঝার।
Published By: Arpan DasPosted: 09:47 AM Jul 04, 2026Updated: 09:47 AM Jul 04, 2026

গোটা দিনটাই খুব খারাপ কাটল ঘানার সেই ওঝার। কেপ ভার্দের বিরুদ্ধে কষ্ট করে হলেও আর্জেন্টিনা জিতেছে। অথচ ঘানার ওঝা বলেছিলেন, মেসিরা জিততে পারবেন না। আর শেষমেশ নিজের দেশকেও 'বাঁচাতে' পারলেন না তিনি। কলম্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল ঘানা। ১৪ মিনিটে জন আরিয়াসের গোলে জিতল দক্ষিণ আমেরিকার দেশ। আর সেই সঙ্গে বিশ্বকাপের শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে খেলবে, তা চূড়ান্ত হয়ে গেল।

Advertisement

নানা কোয়াকু বনসাম নামে ঘানার ওঝা আর্জেন্টিনার ম্যাচের আগে বলেছিলেন, কেপ ভার্দে হারিয়ে দেবে মেসিদের। সেটা হয়নি। এর আগে নাকি ইংল্যান্ডের হ্যারি কেনকে আটকে দিয়েছিলেন। এদিকে রাউন্ড অফ ৩২-এ কলম্বিয়ার বিরুদ্ধে নেমেছিল ঘানা। নিজের দেশকেই বাঁচাতে পারেননি ওঝা। সেখানে একতরফা জিতলেন লুইস দিয়াজরা। ডানদিক থেকে ভেসে আসা ক্রসে ম্যাচের একমাত্র গোলটি করেন আরিয়াস। তবে এই ম্যাচে তিনি লাল কার্ডও দেখতে পারতেন। ম্যাচের ১২ মিনিটে সোজা ঘানার ইনাকি উইলিয়ামসের গোড়ালিতে পা তুলে দেন। তবে রেফারি শুধু হলুদ কার্ড দেখেন।

শেষ ষোলোয় কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ৮ জুলাই দু'দলের ম্যাচ। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে মিশর। ১৩ মিনিটে মিশরকে এগিয়ে দেন এমাম আশৌর। ৫৫ মিনিটে মহম্মদ হানির আত্মঘাতী গোলে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। তবে টাইব্রেকারে ৪-২ গোলে জেতে মিশর। শেষ ষোলোয় তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার। লিওনেল মেসিরা কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠেছে। ৭ জুলাই রাত সাড়ে নটায় দু'দলের ম্যাচ।

একনজরে শেষ ষোলোর সূচি:
৪ জুলাই, কানাডা বনাম মরক্কো, রাত ১০:৩০
৪ জুলাই, প্যারাগুয়ে বনাম ফ্রান্স, রাত ২:৩০
৫ জুলাই, ব্রাজিল বনাম নরওয়ে, রাত ১:৩০
৬ জুলাই, মেক্সিকো বনাম ইংল্যান্ড, সকাল ৫:৩০
৬ জুলাই, পর্তুগাল বনাম স্পেন, রাত ১২:৩০
৭ জুলাই, যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম, সকাল ৫:৩০
৭ জুলাই, আর্জেন্টিনা বনাম মিশর, রাত ৯:৩০
৭ জুলাই, সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া, রাত ১:৩০

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement