shono
Advertisement
FIFA World Cup 2026

থাকছে বাড়তি রেফারি! বিশ্বকাপের মাঝপথে 'ভার' ব্যবস্থায় বদল, নয়া সিদ্ধান্ত বিতর্কে জেরবার ফিফার

আর্জেন্টিনা-মিশর ম্যাচে একাধিক সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে। তারপরই নড়েচড়ে বসল ফিফা।
Published By: Arpan DasPosted: 11:10 AM Jul 11, 2026Updated: 11:10 AM Jul 11, 2026

বিশ্বকাপে 'ভার' নিয়ে বিতর্ক অব্যাহত। বিশেষ করে আর্জেন্টিনা-মিশর ম্যাচে একাধিক সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে। তারপরই নড়েচড়ে বসল ফিফা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা 'ভার'-এর ব্যবস্থাপনায় বদল আনছে ফিফা। স্টেডিয়ামে 'ভার'-এর জন্য রেফারিরা তো থাকছেনই, এবার বাড়তি রেফারি নিয়োগ করছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? মাঠের রেফারি ছাড়াও 'ভার'-এর ঘরে রেফারিরা থাকেন। ফিফার নতুন নিয়মে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় প্রতি স্টেডিয়ামে একজন অতিরিক্ত 'ভার' প্রতিনিধি থাকবেন। এতেও কাজ মিটছে না। তাঁর বিকল্প হিসেবে আরও একজন রেফারিকে রাখা হচ্ছে। তবে এঁরা সরাসরি মাঠের রেফারি বা 'ভার'-এর কাজকর্মে মাথা গলাবে না। তাঁরা নিজেদের মতো কাজ করবেন।

তাহলে কেন এই সিদ্ধান্ত? যদি কোনও কারণে মাঠের রেফারি ও 'ভার' প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে এই বাড়তি রেফারিরা সাহায্যে এগিয়ে আসবেন। এরকম সম্ভাবনা খুবই কম। তবু টেকনিক্যাল কারণে দু'পক্ষের মধ্যে সংযোগ না হলে, এই নতুন রেফারিরা মাধ্যম হিসেবে কাজ করবেন। বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক কমানোর জন্যই এই সিদ্ধান্ত ফিফার।

চলতি বিশ্বকাপে 'ভার' বহুবার আতসকাচের তলায় এসেছে। যার সাম্প্রতিক উদাহরণ, মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার ৩-২ গোলে জয়ের ম্যাচে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফিফার চিফ রেফারিং অফিসার জিয়ালুইজি কলিনা। কিংবদন্তি রেফারি বলেছেন, "ফিফা রেফারিরা প্রভাবিত হচ্ছেন, কেউই এমন অভিযোগ আনতে পারেন না, ফিফা প্রেসিডেন্ট নিজেও না। উনি সবসময়ে রেফারিদের উপর আস্থা রাখেন, কাজের পূর্ণ স্বাধীনতা দেন। ফুটবলার এবং কোচদের মতোই রেফারিও সৎভাবে নিজেদের সেরাটা দেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement