shono
Advertisement

বর্ণবিদ্বেষী মন্তব্যেই শেষ নয়, এবার এমবাপেকে অশ্রাব্য গালিগালাজ প্যারাগুয়ের সাংসদের, বাড়ছে বিতর্ক

ফ্রান্সের বিরুদ্ধে হার যেন কিছুতেই হজম করতে পারছেন না প্যারাগুয়ের মহিলা সাংসদ। এর আগে এমবাপেও প্যারাগুয়ের ওই সাংসদকে কড়া ভাষায় আক্রমণ শানান।
Published By: Subhajit MandalPosted: 09:32 AM Jul 09, 2026Updated: 09:32 AM Jul 09, 2026

ফ্রান্সের বিরুদ্ধে হার যেন কিছুতেই হজম করতে পারছেন না প্যারাগুয়ের মহিলা সাংসদ সেলেস্তে আমারিলা! হারের পর কিলিয়ান এমবাপেকে নিয়ে রীতিমতো আপত্তিকর ভাষায় বর্ণবিদ্বেষী আক্রমণ করেন প্যারাগুয়ের ওই সেনেটর। এবার তিনি মাত্রা ছাড়ালেন। ফরাসি তারকাকে রীতিমতো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন আমারিলা।

Advertisement

সোশাল মিডিয়ায় প্যারাগুয়ের সংসদে আমারিলার ভাষণের ভিডিও শেয়ার করছে তাঁর দাল। সংসদের ওই ভাষণে ওই সেনেটর রীতিমতো অকথ্য ভাষায় এমবাপেকে তোপ দেগেছেন। তিনি বলছেন, "ওরল্যান্ডো গিল, বাচ্চা ছেলে, ইউরোপের মাটিতে, বিশ্বকাপের মাটিতে এই প্রথম পা রাখল সেই হাত মেলাতে চেয়েছিল। কিন্তু ওই অসভ্য যে কিনা হাত মেলালো না, উলটে দুর্ব্যবহার করল ও আর যা-ই হোক ফরাসি হতে পারে না। ফরাসি হলে কোনওদিন এমন করতে পারত না।" ওই ভাষণে আমরিলা son of a b**** শব্দটি ব্যবহার করেছেন।

আমরিলার কথায়, "ফ্রান্স মানেই দেকার্ত, মন্তেস্কু, ভিক্টর হুগো, সিমোন দ্য বোভোয়ার এবং ‘মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা’। সেই মহান ফ্রান্স এবং তার বিশাল সাংস্কৃতিক, শৈল্পিক ও গণতান্ত্রিক ঐতিহ্যকে কেবল এমবাপের মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে আমি রাজি নই।" প্যারাগুয়ের ওই সেনেটর আগেই এমবাপের গায়ের রং নিয়ে অপমানজনক মন্তব্য করেন। বলে বসেন, এমবাপে আসলে ক্যামেরুন থেকে উঠে আসা ‘চাকর’ যে কিনা নিজেকে ফরাসি বলে চালানোর চেষ্টা করছে।

এর আগে এমবাপেও প্যারাগুয়ের ওই সাংসদকে কড়া ভাষায় আক্রমণ শানান। ফরাসি তারকার কথায়, ‘আপনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য নন। বর্ণবৈষম্য মূলক মন্তব্য করে আপনি আসলে নিজের দেশের ফুটবলারদের লড়াইকেই অসম্মান করছেন। আপনি এক অপদার্থ মহিলা, যিনি নিজের দেশের সবচেয়ে খারাপ ছবিটা তুলে দেন।’ এমবাপের ওই মন্তব্যের পর আরও ক্ষেপে যান আমারিলা। সম্ভবত ওই মন্তব্যের জেরেই এমবাপেকে গালিগালাজ করলেন আমারিলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement