shono
Advertisement
FIFA World Cup 2026

লড়াই করেও থামল আলজেরিয়ার রূপকথা, শেষ ষোলোয় সুইজারল্যান্ড, কবে স্পেন-পর্তুগাল দ্বৈরথ?

চলতি বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছে আফ্রিকার দেশগুলি। ১০টি দেশের মধ্যে ৯টিই গ্রুপ পর্বের বাধা টপকে ফেলেছে। তবে নকআউটে এসে পরপর বিদায় নিয়েছে আইভরি কোস্ট, কঙ্গো, সেনেগালের মতো দলগুলি।
Published By: Anwesha AdhikaryPosted: 11:09 AM Jul 03, 2026Updated: 11:09 AM Jul 03, 2026

বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ পৌঁছে গেল একেবারে শেষ পর্বে। হেভিওয়েট দলগুলির অধিকাংশই জায়গা করে নিয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে। সেই তালিকায় এবার নাম লেখাল সুইজারল্যান্ড। শুক্রবার সকালে ভ্যাঙ্কুভারে হাড্ডাহাড্ডি লড়াই হল সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার মধ্যে। কিন্তু আফ্রিকান রূপকথা লিখে আলজেরিয়া আর জায়গা করে নিতে পারল না শেষ ষোলোয়।

Advertisement

চলতি বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছে আফ্রিকার দেশগুলি। ১০টি দেশের মধ্যে ৯টিই গ্রুপ পর্বের বাধা টপকে ফেলেছে। তবে নকআউটে এসে পরপর বিদায় নিয়েছে আইভরি কোস্ট, কঙ্গো, সেনেগালের মতো দলগুলি। তাদের মতোই এদিন সেয়ানে সেয়ানে টক্কর দিল আলজেরিয়াও। তবে ম্যাচের ১০ মিনিটের মাথায় ব্রিল এমবোলোর গোলে এগিয়ে যায় সুইস ব্রিগেড। সেটার ধাক্কা সামলে আলজেরিয়া ম্যাচে ফেরে। কিন্তু গোল করতে পারেনি।

১-০ এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। বিরতির পর খেলা শুরু হতেই ৪৬ মিনিটে ব্যবধান বাড়ান ড্যান এনদোয়ে। তারপর থেকেই রক্ষণে নেমে আসে সুইজারল্যান্ডের গোটা দল। বল পজেশন থেকে সঠিক পাস খেলা-সমস্ত কিছুতে এগিয়ে থেকেও এদিন শেষরক্ষা করতে পারল না আলজেরিয়া। ২-০ হেরে এবারের মতো তাদের বিশ্বকাপ অভিযান শেষ। পরের রাউন্ডে চলে গেল সুইজারল্যান্ড। প্রি-কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া বনাম ঘানা ম্যাচের বিজয়ী।

সুইজারল্যান্ডের আগে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে স্পেন এবং পর্তুগালও। একে অপরের বিরুদ্ধে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লামিন ইয়ামাল। অর্থাৎ বিশ্বফুটবলের দুই তারকার মধ্যে একজনের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে ওইদিনই।

এখনও পর্যন্ত প্রি কোয়ার্টারের সূচি:
৪ জুলাই রাত ১০:৩০ কানাডা বনাম মরক্কো
৪ জুলাই রাত ২:৩০ প্যারাগুয়ে বনাম ফ্রান্স
৫ জুলাই রাত ১:৩০ ব্রাজিল বনাম নরওয়ে
৬ জুলাই ভোর ৫:৩০ মেক্সিকো বনাম ইংল্যান্ড
৬ জুলাই রাত ১২:৩০ পর্তুগাল বনাম স্পেন
৭ জুলাই ভোর ৫:৩০ মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম
৭ জুলাই রাত ১:৩০ সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া/ঘানা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement