shono
Advertisement
East Bengal

খেলেছেন গ্রিজম্যানের সঙ্গে, কেভিনের বিকল্প হিসেবে ইস্টবেঙ্গলে সিমিওনের ছাত্র নাচো

অন্যদিকে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ১৫ জুলাই।
Published By: Arpan DasPosted: 05:02 PM Jul 14, 2026Updated: 05:02 PM Jul 14, 2026

কেভিনের বিকল্প হিসেবে নয়া ডিফেন্ডার সই করাল ইস্টবেঙ্গল। গতবার আইএসএল চ্যাম্পিয়নদের অধিকাংশ বিদেশিই এবার দল ছেড়েছেন। রক্ষণে ভরসা দিয়েছিলেন কেভিন সিবিলে। এবার তাঁর জায়গায় অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তনী নাচো মনসালভে'কে সই করাল ইস্টবেঙ্গল। নতুন কোচ আন্তোনিও হাবাসের অধীনে ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে লাল-হলুদ বাহিনী। সেখানে নতুন সংযোজন দিয়েগো সিমিওনের ছাত্র নাচো।

Advertisement

স্প্যানিশ ডিফেন্ডারের কেরিয়ার শুরু অ্যাটলেটিকোতেই। ২০১৬ সালে স্পেনের ক্লাবের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেন। দিয়েগো গোদিন, জোসে গিমেনেজ, স্টেফান সাভিচ চোটের জন্য না থাকায় লা লিগায় রিয়াল বেতিসের বিরুদ্ধে অভিষেক ঘটে নাচোর। সেই ম্যাচে ফার্নান্দো তোরেস, আন্তোনিও গ্রিজমান, কোকে, থমাস পার্টের মতো তারকারা খেলেছিলেন। এরপর স্পেনের দেপোর্তিভো লা করুনা, নেদারল্যান্ডসের টুয়েন্টেতে খেলেছেন। এছাড়া পোল্যান্ডের এলকে লদেসে খেলেন। যেখানে তাঁর সতীর্থ ছিল ইস্টবেঙ্গলেরই আরেক ফুটবলার দানি র‍্যামিরেজ। বছর কয়েক আগেও ৩২ বছর বয়সি ডিফেন্ডার পোলিশ লিগে খেলেছেন। স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব হারকিউলেস থেকে ইস্টবেঙ্গলে আসছেন তিনি। দু'পা সচল, পাসিং ভালো। বল সরবরাহ করতে পারবেন। মাথা ঠান্ডা। আনোয়ার আলির সঙ্গে জুটি বেঁধে কেভিনের অভাব পূরণ করতে পারেন কি না সেটাই দেখার। 

অন্যদিকে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ১৫ জুলাই, বুধবার। দুপুর তিনটের সময় ঘরের মাঠে বিধাননগর এমএসএ-র বিরুদ্ধে মাঠে নামবেন জেসিন টিকেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement