shono
Advertisement
Jurgen Klopp

জার্মানির হতশ্রী দশা ঘোচাতে দায়িত্বে ক্লপ, ইটালির কোচ হতে আপত্তি পেপ-আন্সেলোত্তির

শোনা যাচ্ছে ইটালির প্রাক্তন তারকা আন্দ্রে পির্লো চার বারের বিশ্বজয়ীদের দায়িত্ব নিতে চলেছেন।
Published By: Arpan DasPosted: 01:45 PM Jul 25, 2026Updated: 01:45 PM Jul 25, 2026

আন্তর্জাতিক ফুটবলে জার্মানির হতশ্রী অবস্থা ফেরানোর লক্ষ্যে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল যুরগেন ক্লপের হাতে। টানা তিনটে বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য প্রাক্তন লিভারপুল কোচের উপরই আস্থা রাখল জার্মানির ফুটবল ফেডারেশন। শুক্রবার ফ্রাঙ্কফুর্টে এক সাংবাদিক সম্মেলনে নতুন কোচ হিসাবে রূপের নাম ঘোষণা কর হয়। তিনি জুলিয়ান নাগেলসম্যানের জায়গায় স্থলাভিষিক্ত হলেন। ক্লপের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি হয়েছে।

Advertisement

জার্মানির কোচের দায়িত্ব নেওয়ার পর ক্লপ বলেছেন, "এই পদটা আমার কাছে বিশাল সম্মানের। জাতীয় দলের কোচের দায়িত্ব কত বিরাট, তা আমার জানা ছিল। কিন্তু যখন আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়, তখন সেই দায়িত্বের বিশালত্ব অনুভব করতে সময় লাগে না।"

উল্লেখ্য, বিশ্বকাপে রাউন্ড অফ ৩২-এ প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে জার্মানি বিদায় নেয়। তার পরই কোচের পদ থেকে সরে দাঁড়ান নাগেলসম্যান। এদিকে, ইটালির কোচের পদে কে আসবেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইটালির টেকনিক্যাল ডিরেক্টর কিংবদন্তি পাওলো মালদিনি কথা বলেছিলেন কালো আন্সেলোত্তি এবং পেপ গুয়ার্দিওলার সঙ্গে। দু'জনেই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। শোনা যাচ্ছে ইটালির প্রাক্তন তারকা আন্দ্রে পির্লো চার বারের বিশ্বজয়ীদের দায়িত্ব নিতে চলেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement