shono
Advertisement

Breaking News

Lamine Yamal

বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!

বিশ্বকাপ মাতিয়ে তুলেছিল ইয়ামালের সঙ্গে ইনেসের প্রেমকাহিনি। মেগা টুর্নামেন্টের পর সন্তান আসবে তাঁদের ঘরে, এমনটাও গুঞ্জন শোনা যাচ্ছিল।
Published By: Anwesha AdhikaryPosted: 03:33 PM Aug 11, 2026Updated: 03:33 PM Aug 11, 2026

বিশ্বকাপ মাতিয়ে তুলেছিল তাঁদের প্রেমকাহিনি। মেগা টুর্নামেন্টের পর সন্তান আসবে তাঁদের ঘরে, এমনটাও গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু আচমকাই সম্পর্কে ভাঙন। শোনা যাচ্ছে, সদ্য বিশ্বকাপ জেতা লামিনে ইয়ামালের মন এখন আর প্রেমিকার উপর টিকছে না। তাঁর নজর এখন অন্যদিকে। ব্রাজিলিয় তারকা রাফিনহার বোনের সঙ্গে নাকি ছুটি কাটাচ্ছেন ইয়ামাল, ঘনিষ্ঠ অবস্থায় তাঁদের ইতিউতি দেখা যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছে। গোটা ঘটনায় রেগে গিয়ে নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রেমিকা ইনেস গার্সিয়া স্যান্তোস!

Advertisement

সরকারি ভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি ইয়ামাল। কিন্তু বিশ্বকাপ চলাকালীন আমেরিকায় এসে যেভাবে ইয়ামালের জন্য মানসিক সাহচর্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইনেস, তারপর থেকে আর নতুন করে বোঝাতে হয়নি দু'জনের সম্পর্কের রসায়ন। ভাইরাল হয়ে যাওয়া ইয়ামালের ভাইকে সামলানো হোক বা স্পেনের হয়ে গলা ফাটানো-সমাতালে সবই করেছেন ইনেস। বিশ্বকাপ হাতে নিয়ে ইয়ামালের সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে। এমনকী গুঞ্জন ছড়ায়, ইয়ামালের সন্তানের মা হতে চলেছেন ইনেস। যদিও সেই জল্পনার সত্যতা যাচাই করা যায়নি।

বিশ্বকাপের পর আপাতত ফুটবলাররা সকলেই ছুটির মেজাজে। ইয়ামালকেও দেখা গিয়েছিল ইনেসের সঙ্গে। কিন্তু তারপরই ছন্দপতন। ভক্তদের একাংশ দাবি করছেন, ইনেস নাকি টিকটকে ক্ষোভ উগরে দিয়েছেন। স্প্যানিশ ফুটবলারকে রীতিমতো 'প্লেবয়' তকমা দিয়েছেন ইনেস, এমনটাই তাঁদের মত। ইনেস নাকি বলেছেন, ইয়ামাল বারবার ধোঁকা দিয়েছেন তাঁকে। সম্পর্কে থাকা সত্ত্বেও অন্যান্য মহিলাদের প্রতি আকৃষ্ট হন ইয়ামাল। এমন গুরুতর অভিযোগ এনে স্প্যানিশ তারকার সঙ্গে 'ব্রেকআপ' করেছেন ইনেস, এমনটাই গুঞ্জন ছড়ায়।

এই খবর ছড়ানোর আবহেই ভাইরাল হয় বিকিনি পরিহিতা সুন্দরীর সঙ্গে ইয়ামালের ছবি। অনেকে দাবি করেন ওই সুন্দরী আসলে রাফিনহার বোন। যদিও বাস্তবটা একেবারে অন্যরকম। ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে, এই ছবি এআই নির্মিত। এমনকী ইনেসের তরফ থেকেও ইয়ামালকে নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। যদিও অতীতে জামাকাপড়ের মতোই প্রেমিকা বদলের ইতিহাস রয়েছে ইয়ামালের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement