shono
Advertisement

Breaking News

Tea bag

ব্যবহার করা টি ব্যাগ ফেলে দিচ্ছেন? এই ব্যবহারগুলি জানলে চমকে যাবেন

ভুলেও একবার ব্যবহার করা টি ব্যাগ ফেলে দেবেন না।
Published By: Sayani SenPosted: 07:08 PM Aug 23, 2026Updated: 07:11 PM Aug 23, 2026

টি ব্যাগ ব্যবহার করেন অনেকে। তবে সকলেই তা একবার ব্যবহারের পরই ফেলে দেন। এই অভ্যাস কমবেশি প্রত্যেক গৃহিণীরই রয়েছে। তবে জানেন কী, ব্যবহার করা টি ব্যাগেরও রয়েছে হাজার ব্যবহার। তাই ফেলে দেবেন না। বরং ট্যানিন, অ্যান্টিঅক্সিড্যান্টলস যুক্ত টি ব্য়াগ আর কীভাবে ব্যবহার করা যায়, চলুন তা জেনে নিন।

Advertisement

  • ফেলে দেওয়া টি ব্যাগ নাইট্রোজেন, ট্যানিক অ্যাসিড সমৃদ্ধ। এই টি ব্যাগ গাছের সার হিসাবে ব্যবহার করতে পারেন। টি ব্যাগটি কিছুদিন ফেলে রাখুন। এরপর টি ব্যাগটির মুখ কেটে গাছের গোড়ায় চা পাতা দিয়ে দিন। বিশেষত গোলাপ এবং ফার্ন গাছের ক্ষেত্রে উপকার পাবেন। এছাড়া কোনও জায়গায় গাছ বসানোর পরিকল্পনা থাকলে সেখানেও টি ব্যাগের ভিতরে থাকা শুকনো চা পাতা ফেলে দিতে পারেন। তাতে জমি উর্বর হবে।

  • ফেলে দেওয়া টি ব্যাগ সুগন্ধি হিসাবে কাজে লাগাতে পারেন। ফ্রিজের পিছন দিক কিংবা ঘরের কোণে ফেলে রাখতে পারেন। তাতে ঘর থেকে পোকামাকড় দূর হবে।
  • ব্যবহার করা টি ব্যাগ ফেলে দেবেন না। তা ফ্রিজে ঢুকিয়ে রাখুন। ঠান্ডা হলে চোখের উপর দিতে পারেন। ১০-১৫ মিনিট দিয়ে রাখলে চোখের ফোলাভাব দূর হবে।

  • চায়ের কাপের লালচে দাগ কিংবা আয়নার কাচ পরিষ্কার করার ক্ষেত্রেও ব্যবহার করা টি ব্যাগ কাজে লাগাতে পারেন। কাঠের আসবাবপত্র পরিষ্কার করতেও ফেলে দেওয়া টি ব্যাগ ব্যবহার করতে পারেন।

  • দীর্ঘদিন ধরে কোথাও তেলতেলে ময়লা জমে রয়েছে। ব্যবহার করা টি ব্যাগ ওই জেদি ময়লা তুলতে কাজে লাগাতে পারেন।

তাই আর ভুলেও একবার ব্যবহার করা টি ব্যাগ ফেলে দেবেন না। পরিবর্তে তা রান্নাঘরে জমিয়ে রাখুন। শুকিয়ে গেলে আবার ব্যবহার করুন। তাতে ম্যাজিকের মতো কাজ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement