shono
Advertisement

Breaking News

Vastu Tips

প্রিয় মানুষের বিশেষ দিনে এই ৫ উপহার দিলেই সমূহ বিপদ! জেনে নিন কী বলছে বাস্তুশাস্ত্র

যদি বাস্তুশাস্ত্রের কথা একেবারেই না ভেবে, কেবল প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উপহার দেন, তাহলে এগুলির যে কোনওটিই উপহার দিতে কোনও বাধা নেই।
Published By: Utsa TarafdarPosted: 05:38 PM Aug 24, 2026Updated: 06:10 PM Aug 24, 2026

প্রিয় মানুষের জীবনের বড় দিন, উপহার হিসেবে কী দেওয়া যায় ভেবে চিন্তিত হয়ে পড়েছেন? হয়তো ভাবছেন, এমন অভিনব কিছু বেছে দেবেন, যা অন্য কারও উপহারের সঙ্গে মিলবেই না। যা দেখলেই মানুষটির মনে পড়বে আপনার কথা। কিন্তু অভিনব উপহার বাছতে গিয়ে এমন কিছু বেছে নিচ্ছেন না তো, যা বাস্তুশাস্ত্র (Vastu Tips) সম্মত নয় ?

Advertisement

উপহার দেওয়ার উদ্দেশ্য মাত্রেই ইতিবাচক, তাই যারা বাস্তুশাস্ত্র আলাদা করে মেনে চলেন না, তারাও চেষ্টা করেন এমন কিছু দিতে যা উলটোদিকের মানুষের মুখ হাসি তো আনবেই, জীবনেও আনবে ইতিবাচকতা।

ধারালো জিনিসকে বাস্তু মতে ক্ষত, বিচ্ছেদ বা বিরোধের প্রতীক হিসেবে দেখা হয়।

১. ঘড়ি
উপহার হিসেবে হাতঘড়ি দেওয়া তবু চলে, দেওয়াল ঘড়ি না দেওয়াই ভালো। বাস্তু মতে ঘড়ি সময়, পরিবর্তন ও গতির প্রতীক। সেই কারণে কাউকে ঘড়ি উপহার দিলে সম্পর্কের গতিপথে পরিবর্তন বা দূরত্ব তৈরি হতে পারে—এমন একটি প্রচলিত বিশ্বাস রয়েছে।

২. ধারালো জিনিস
ধারালো জিনিসকে বাস্তু মতে ক্ষত, বিচ্ছেদ বা বিরোধের প্রতীক হিসেবে দেখা হয়। গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানে অনেক সময়েই কাটলারি সেট উপহার দিয়ে থাকেন কেউ কেউ, যার মধ্যে চামচ, কাঁটা চামচ, বাটার নাইফ প্রভৃতি ধারালো জিনিস থাকে। কাছের মানুষকে এমন জিনিস উপহার দিলে সম্পর্কে নেতিবাচকতা বা মনোমালিন্য আসতে পারে বলে মনে করা হয়।

কারও হাতে রুমাল তুলে দেওয়াকে দুঃখ, চোখের জল বা মনোমালিন্যের প্রতীক হিসেবে দেখা হয়।

৩. রুমাল
প্রিয় মানুষকে উপহার হিসেবে রুমাল না দেওয়াই ভালো। কারও হাতে রুমাল তুলে দেওয়াকে দুঃখ, চোখের জল বা মনোমালিন্যের প্রতীক হিসেবে দেখা হয়। গ্রুমিং কিট হিসেবে উপহার দিতে চাইলেও, খানিক ভেবে দেখার প্রয়োজন রয়েছে, মনে করেন বাস্তু বিশারদরা।

৪. ওয়ালেট
ছেলেদের উপহার দেওয়ার ক্ষেত্রে অপশন এমনিতেই কম। নামাঙ্কিত ওয়ালেট তাই উপহার হিসেবে বেছে নেন অনেকেই। কিন্তু বাস্তুশাস্ত্র জানায়, একেবারে খালি ওয়ালেট উপহার হিসেবে সঠিক নয়। বাস্তু অনুযায়ী, খালি মানিব্যাগ আর্থিক শূন্যতার প্রতীক। একান্ত এমন কিছু উপহার দিতেই হলে, ভিতরে কয়েকটি কয়েন বা নোট রেখে দেওয়া উচিত। এর প্রতীকী অর্থ হল, প্রাপকের জীবনে অর্থের প্রবাহ সদা বজায় থাকবে।

জুতো বাইরে যাওয়া, দূরত্ব বা বিচ্ছেদের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত।

৫. জুতো
উপহার হিসেবে জুতো সচরাচর দেওয়া হয় না বললেই চলে। তাও যদি কেউ সঙ্গী-সঙ্গিনী অথবা বাবা-মায়ের জন্য জুতো কেনেন, তবে জেনে রাখা দরকার, এমন উপহার বাস্তুশাস্ত্র সম্মত নয়। জুতো বাইরে যাওয়া, দূরত্ব বা বিচ্ছেদের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত।

তবে এসবের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই যদি বাস্তুশাস্ত্রের কথা একেবারেই না ভেবে, কেবল প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উপহার দেন, তাহলে এগুলির যে কোনওটিই দেওয়া যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement