shono
Advertisement

Breaking News

২০১৯-এ বিরোধীদের টক্কর দিতে বিজেপির হাতে নয়া মন্ত্র

কী সেই মন্ত্র, জানেন? The post ২০১৯-এ বিরোধীদের টক্কর দিতে বিজেপির হাতে নয়া মন্ত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 01:06 PM May 25, 2018Updated: 01:21 PM May 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ ‘অব কি বার মোদি সরকার’- এই স্লোগান দিয়ে ২০১৪-র লোকসভা নির্বাচনের হাইটেক প্রচারে ঝড় তুলেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। তখন মূল প্রতিপক্ষ ছিল কংগ্রেস। ইস্যু ছিল তাদের দশ বছরের শাসনকালে একাধিক কেলেঙ্কারি। তবে এখন চিত্রটা ঠিক উলটে গিয়েছে। ক্ষমতায় মোদি সরকার। আর এখন তাদের প্রতিপক্ষ কংগ্রেস-সহ উদিয়মান ফেডারাল ফ্রন্ট। যেখানে একজোট হচ্ছে বিভিন্ন আঞ্চলিক দলগুলি। তাদের হাতে রয়েছে সরকার বিরোধী একাধিক ইস্যু। ২০১৪-তে যেটা ছিল একের বিরুদ্ধে এক লড়াই। এবার সেটা হচ্ছে অনেকের বিরুদ্ধে একের লড়াই। ২০১৯-এ লড়াইটা সহজ হবে না। মুখে স্বীকার না করলেও বুঝতে পারছেন মোদি-শাহরা। তাই হয়তো তড়িঘড়ি নেমে পড়লেন লড়াইয়ের ময়দানে। বেঁধে দিলেন ২০১৯-এর লোকসভা ভোটের গেরুয়া শিবিরের মন্ত্র ‘সাফ নিয়ত, সহি বিকাশ। ২০১৯ পে ফির মোদি সরকার।’

Advertisement

[আজ কর্ণাটকে আস্থা ভোট, ফের পরীক্ষার মুখে কুমারস্বামী]

ইতিমধ্যে কেন্দ্রের ক্ষমতায় চারবছর সম্পূর্ণ করেছে গেরুয়া শিবির। ২০১৪-তে কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মোদি-শাহ জুটি। দিল্লি, বিহার, গুজরাট ও সম্প্রতি কর্ণাটক বিধানসভা নির্বাচনে তাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে একথা ঠিক। তবে, গত চার বছরে দেশের ২১টি রাজ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতা দখল করে রাজত্ব করছে পদ্ম শিবির বা তাদের জোট। এমত পরিস্থিতিতে, কিছুদিন আগেই চার বছরের কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান দেশের সামনে তুলে ধরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিন মিনিটের ভিডিও-তে তুলে ধরা হয়েছে চার বছরে মোদি সরকারের নানান জনমোহিনী প্রকল্পগুলিকে। ৪৮ মাসের এনডিএ সরকারের সঙ্গে তুলনা করা হয়েছে ৪৮ বছর ধরে রাজধানীর তখতে থাকা অন্যান্য সরকারের।

[‘আমার মতো মার্কশিটের ছবি পোস্ট করুন’, মোদিকে চ্যালেঞ্জ কংগ্রেস নেতার]

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে বিশেষ করে প্রচারের আলোয় আনা হচ্ছে সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পগুলিকে। চেষ্টা করা হয়েছে সরকারের গরিবদরদি ভাবমূর্তি প্রতিষ্ঠার। জানা গিয়েছে, চার বছরে দেশের প্রায় ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে সমর্থ হয়েছে কেন্দ্র। উজ্জ্বলা যোজনার অন্তর্গত চার কোটি দরিদ্র বাড়িতে পৌঁছে গিয়েছে বিনামূল্যে এলপিজি কানেকশন। তালিকায় অন্তর্ভূক্ত রয়েছে আরও পাঁচ কোটি। চালু হয়েছে জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা, মুম্বই-এলাহাবাদ করিডরে হাইস্পিড ট্রেন। এছাড়া কৃষক, বেকার ও মহিলাদের জন্য নানান প্রকল্প। মূলত এমন প্রকল্পগুলিকে কেন্দ্রীয় সরকারের বিপুল সাফল্যের তালিকায় রেখে ২০১৯-এর লোকসভার ময়দানে বিরোধীদের পরাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন গেরুয়া শিবিরের পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা।

The post ২০১৯-এ বিরোধীদের টক্কর দিতে বিজেপির হাতে নয়া মন্ত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement