shono
Advertisement

Breaking News

Madhya Pradesh

বেগুন পোড়া খাওয়ার পর থেকেই বমি! অসুস্থ হয়ে মৃত্যু ৯ মাসের শিশু সহ ৩ জনের

দেহগুলি কবর থেকে তুলে ময়নাতদন্তের করার প্রক্রিয়া শুরু করে পুলিশ।
Published By: Arpita MondalPosted: 10:43 AM Aug 23, 2026Updated: 02:12 PM Aug 23, 2026

রাতে খেয়েছিল বেগুন পোড়া আর রুটি। আর তারপরেই অসুস্থ হয়ে মৃত্যু ৩ বোনের। এমনই দাবি পরিবারের। মৃতদের মধ্যে রয়েছে একজন ৯ মাসের শিশুও! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্তরপুরের ঘটনা ঘিরে ইতিমধ্যেই দানা বাধছে রহস্য। দেহগুলি কবর থেকে তুলে ময়নাতদন্তের করার প্রক্রিয়া শুরু করে পুলিশ।

Advertisement

ছত্তরপুর জেলার পিপোরা খুর্দ গ্রামের বাসিন্দা বালমুকুন্দ কুশওয়াহার ৩ মেয়ের অস্বাভাবিক মৃত্যু। মৃত তিন শিশুর একজনের বয়স ৭ বছর ও অন্যজনের বয়স ৩ বছর, ছোটটি মাত্র ৯ মাসের। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে তিন শিশু। বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয় তাদের। শনিবার ৩ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই তাদের মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা পুলিশকে কিছু না জানিয়েই তিন শিশুর দেহ মাটিতে পুঁতে দেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার বেলার দিকে তিন শিশুর মৃত্যুর খবর যায় পুলিশের কাছে। এরপরই ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পরিবারের দাবি, মৃত্যুর আগের রাতে তিন শিশুই বেগুন পোড়া ও রুটি খেয়েছিল। রাতের খাবার খাওয়ার পর থেকেই বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল।

তবে ৯ মাসের শিশু মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ। খাবারের কারণে মৃত্যু কি না, নাকি অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তিনটি মৃতদেহ যেখানে মাটি চাপা দেওয়া হয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুলিশ সেখানে যায়। মাটি খুঁড়ে দেহগুলি তুলে ময়নাতদন্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement