shono
Advertisement

Breaking News

রাতে প্রাক্তন প্রেমিককে বাড়িতে ডেকে পুরুষাঙ্গ কেটে দিল যুবতী

নৃশংস! The post রাতে প্রাক্তন প্রেমিককে বাড়িতে ডেকে পুরুষাঙ্গ কেটে দিল যুবতী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:53 PM May 27, 2018Updated: 05:08 PM May 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকার বিয়ের প্রস্তাব না মানার অপরাধে চূড়ান্ত মাশুল এভাবে গুনতে হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি ২২ বছরের যুবক৷ অভিযোগ, প্রাক্তন প্রেমিককে রাতে বাড়িতে যৌন নির্যাতনের পর যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ বছর ৩০-এর প্রেমিকার বিরুদ্ধে৷ পরে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভরতি করা হয়৷ গত শুক্রবার রাতের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে লুধিয়ানার একতা কলোনি এলাকায়৷

Advertisement

অভিযোগ, অমরজিত কুমার নামে ওই যুবক একটি মুদি দোকানের মালিক৷ অভিযোগ, এদিন রাতে নিজের ভাড়াবাড়িতে অমরজিতকে ডাকেন সদ্য স্বামী খোয়ানো প্রাক্তন প্রেমিকা৷ বন্ধ ঘরে প্রেমিককে ডেকে প্রথমে যৌন নির্যাতন ও পরে যৌনাঙ্গ কেটে বাড়ি ফেরতে পাঠানোর অভিযোগ উঠল পেশায় নার্স ওই মহিলার বিরুদ্ধে৷ এই ঘটনার জানাজানি হতেই যুবকের পরিবারের তরফে মামলা দায়ের করা হয়৷

[জিনিসের ভারে নুয়ে পড়ছেন ডেলিভারি বয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অমানবিক ছবি]

অমরজিতের বাবা সুদামা মাহাতোর অভিযোগের ভিত্তিতে ওই নার্সের বিরুদ্ধে ৩২৬ (ইচ্ছাকৃতভাবে অস্ত্র দিয়ে আঘাত করা), ৩২৮ (বিষক্রিয়া ঘটিয়ে হত্যা করা), ৩২৪ (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৪৮ (অস্ত্র মজুত রাখা) ও ১৪৯ (বেআইনি কার্যকলাপ) সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে৷

সুদামা মাহতো জানান, তাঁর ছেলে অমরজিত কুমারের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল অভিযুক্ত নার্সের৷ অভিযোগ, ওই মহিলার স্বামী আগেই খুন হন৷ তার পর থেকে অমরজিতকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন ওই মহিলা৷ কিন্তু, ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলায দায়ের করেন ওই মহিলা৷ মহিলার নেকনজর থেকে ছেলেকে বাঁচাতে বিহারের গ্রামের বাড়িতে পাঠানো হয় ওই যুবকে৷ দিন দুয়েক আগে লুধিয়ানা ফেরেন ওই যুবক৷

[OMG! পঞ্চায়েত ভোটের প্রচারে বিরাট কোহলি!]

মাহাতো পুলিশকে জানান, শুক্রবার রাতে ওই যুবককে ভাড়া বাড়িতে ডাকেন ওই মহিলা৷ গল্প করার ছলে ওই যুবকের খাবারে মাদক খাইয়ে বেহুঁশ করে দেওয়া হয়৷ অভিযোগ, এরপর ওই যুবককে ধরে শারীরিক নির্যাতনের পর ইনজেকশন দেওয়া হয়৷ কয়েক ঘণ্টার পর চেতনা ফিরতেই ওই যুবক দেখেন, তাঁর যৌনাঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ ওই অবস্থায় কোনওক্রমে বাড়ি ফিরে গোটা ঘটনার কথা পরিবারকে জানান ওই যুবক৷ তড়িঘড়ি ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ পুলিশ জানিয়েছে, গোটা তদন্ত শুরু করেছে পুলিশ৷

The post রাতে প্রাক্তন প্রেমিককে বাড়িতে ডেকে পুরুষাঙ্গ কেটে দিল যুবতী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement