shono
Advertisement

Breaking News

Gurugram Encounter

উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

বিদেশ থেকে গ্যাং চালানো দীপক নান্দালের দলের পাঁচ দুষ্কৃতী পুলিশের গুলিতে আহত হয়। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের।
Published By: Kishore GhoshPosted: 09:21 AM Jul 10, 2026Updated: 02:47 PM Jul 10, 2026

উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই। চলল ৬০ রাউন্ড গুলি। খতম চার কুখ্যাত দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের সুশান্ত লোক ফেস-২ এলাকার এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী।

Advertisement

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ খবর পায়, একটি স্করপিও গাড়িতে দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছে গুরুগ্রামের সুশান্ত লোক ফেস-২ এলাকায়। দ্রুত সেখানে পৌঁছায় পুলিশের অপরাধ দমন শাখার একটি দল। অপরাধ দমন শাখার ডিসিপি জানান, দুষ্কৃতীদের ওই দলটি স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। আগেই মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল দুষ্কৃতীদের ওই গ্যাং। দামি না মেটানোয় হামলা চালায় তারা।

পুলিশ পৌঁছালে দুষ্কৃতীরা গুলি চালানো বন্ধ করে। তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। যদিও সেকথায় কান দিয়ে পালটা গুলি পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে 'ওয়ান্টেড' দুষ্কৃতীরা। তখনই পালটা গুলি চালায় পুলিশ। এর জেরে বিদেশ থেকে গ্যাং চালানো দীপক নান্দালের দলের পাঁচ দুষ্কৃতী আহত হয়। তাদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চারজনের। গোটা অপারেশনে গুলিবিদ্ধ হয়েছেন তিন পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। মৃত ও আহত দুষ্কৃতীদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হবে, জানিয়েছে গুরুগ্রাম পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement