shono
Advertisement
Uttar Pradesh

দোলের সকালে হাথরাসে ভয়ংকর দুর্ঘটনা! বাস এবং ভ্যানের সংঘর্ষে মৃত অন্তত ৬

কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং বাস চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে চালককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
Published By: Subhodeep MullickPosted: 01:48 PM Mar 03, 2026Updated: 01:50 PM Mar 03, 2026

বাস এবং ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৬ জনের। মঙ্গলবার দোলের সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসের যমুনা এক্সপ্রেসওয়েতে। ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে বাসটি দিল্লি থেকে গোরক্ষপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। অন্যদিকে, ভ্যানটি দিল্লি থেকে ঢোলপুর যাচ্ছিল। ভোর চারটে নাগাদ যমুনা এক্সপ্রেসওয়ের উপর বাস এবং ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। ঠিক কীভাবে ঘটল দুর্ঘটনা? জানা যাচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ভ্যানটি কার্যত উড়ে গিয়ে দশ ফুট দূরে গিয়ে পড়ে। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে বর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। আহতদের মধ্যে রয়েছে চার শিশুও। 

কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং বাস চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে চালককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement