shono
Advertisement
Zoji La Pass Avalanche

লাদাখের জোজিলায় তুষারধসে মৃত ৭! বিপর্যস্ত শ্রীনগর-লেহ জাতীয় সড়ক, আটকে বহু পর্যটক

উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চলছে বরফ সরানোর কাজও।
Published By: Biswadip DeyPosted: 10:23 AM Mar 28, 2026Updated: 03:43 PM Mar 28, 2026

বিপর্যয়ের সম্মুখীন লাদাখ। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সংযোগকারী জোজিলা পাসে তুষারধসে (Zoji La Pass Avalanche) অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৫। শ্রীনগর-লেহ জাতীয় সড়ক ঢাকা পড়েছে পুরু তুষারের চাদরে। বরফের নিচে আটকে রয়েছে বহু গাড়ি। মাঝপথে আটকে বহু পর্যটক। উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চলছে বরফ সরানোর কাজও।

Advertisement

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি কার্গিলের ডিসি ও এসএসপিকে নির্দেশ দিয়েছেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করার। মৃতদের পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও। ক্রিকেটার শিখর ধাওয়ানও সোশাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন মৃতদের উদ্দেশে। 

NH-1 নামে পরিচিত শ্রীনগর-লেহ জাতীয় সড়ক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, যা শ্রীনগর ও লেহ-এর মধ্যে প্রধান সংযোগসূত্র হিসেবে কাজ করে। প্রবল তুষারপাতের কারণে, শীতের মাসগুলিতে সড়কের এই অংশটি প্রায়শই বন্ধ রাখতে হয়।

প্রসঙ্গত, NH-1 নামে পরিচিত শ্রীনগর-লেহ জাতীয় সড়ক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, যা শ্রীনগর ও লেহ-এর মধ্যে প্রধান সংযোগসূত্র হিসেবে কাজ করে। ১১,৫৭৫ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাসের মধ্য দিয়ে অতিক্রান্ত ৪৩৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এর নয়নাভিরাম দৃশ্যের জন্য সুপরিচিত। পাশাপাশি প্রবল তুষারপাতের কারণে, শীতের মাসগুলিতে সড়কের এই অংশটি প্রায়শই বন্ধ রাখতে হয়। তবে এই সমস্যা সমাধানের লক্ষ্যে, বর্তমানে জোজিলা পাসে একটি বিশাল টানেল নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ সম্পন্ন হলে, যা লাদাখ এবং ভারতের অবশিষ্ট অংশের মধ্যে একটি নিরাপদ সংযোগ স্থাপন করবে বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement