shono
Advertisement

Breaking News

Bengaluru

বাড়ির স্নানঘরেও অচেনা উঁকি, মোবাইলে তরুণীর স্নানের দৃশ্য রেকর্ড, বেঙ্গালুরুতে নারী নিরাপত্তায় প্রশ্ন

থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। জানান, ওই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি। নিজের বাড়ির বাথরুমে ঢুকতেও ভয় পাচ্ছেন।
Published By: Kishore GhoshPosted: 07:02 PM May 07, 2026Updated: 08:27 PM May 07, 2026

২৩ বছরের এক তরুণী নিজের বাড়ির স্নানঘরে নিশ্চিন্তে স্নান করছিলেন। আড়াল থেকে কেউ উঁকি দিচ্ছে ভাবতেও পারেননি। কিন্তু বাস্তবে তাই ঘটেছে। তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও লুকিয়ে তোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় বেঙ্গালুরু (Bengaluru) শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মহাদেবপুরা থানার অন্তর্গত গরুড়াচরপল্য এলাকার ঘটনা। তরুণী অভিযোগ করেছেন, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে ৯টা বেজে ৪০ মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। তরুণী নিজের বাড়িতে বাথরুমে ঢুকে স্নান করছিলেন। আচমকাই খেয়াল করেন, আড়াল থেকে অচেনা এক যুবক মোবাইল ফোনে তার স্নানের দৃশ্য ভিডিও করছেন। দেখা মাত্র ভয়ে চিৎকার করে ওঠেন তরুণী। সঙ্গে সঙ্গে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তরুণী। জানান, ওই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি। নিজের বাড়ির বাথরুমে ঢুকতেও ভয় পাচ্ছেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। যুবক আগেও একই ধরনের কাজ করেছেন কিনা জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement