shono
Advertisement

Breaking News

Sumit Roy

অভিষেকের পিএ সুমিতকে এখনই গ্রেপ্তার নয়, সুপ্রিম কোর্টে বহাল রক্ষাকবচ

এদিকে, শুক্রবার ভবানী ভবনে টানা ৭ দিন হাজিরা দেন সুমিত রায়।
Published By: Sayani SenPosted: 02:37 PM Aug 14, 2026Updated: 02:37 PM Aug 14, 2026

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ফের রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। তার ফলে তাঁকে আপাতত গ্রেপ্তার করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে। আগামী বুধবার ফের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হতে পারে।

Advertisement

এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সুমিতের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল তদন্তে সহযোগিতা করছেন। গত শনিবার থেকে ভবানী ভবনে ডেকে জেরা করা হচ্ছে সুমিতকে। শুক্রবার শুনানি চলাকালীনও সুমিত রয়েছেন ভবানী ভবনে। এই নিয়ে মোট ৭ দিন তাঁকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হচ্ছে। কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, সুমিত আদৌ তদন্তে সহযোগিতা করছেন কিনা, তা খোঁজ নিয়ে দেখতে হবে। সংশ্লিষ্ট সংস্থার কাছে রিপোর্ট তলবও করা হয়েছে। তবে অভিষেকের আপ্ত সহায়কের রক্ষাকবচ বহাল রাখে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, সুজয় হাজরাকে গ্রেপ্তারের পরই উঠে আসে সুমিতের নাম। অভিযোগ, ছাব্বিশের ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। এ ছাড়া শালবনিতে একটি জমি দুর্নীতি মামলাতেও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুমিতের। এসব অভিযোগ পেয়ে মাসখানেক আগে সুমিতের খোঁজে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয়। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও সুমিতকে পাওয়া যায়নি। সেই থেকে বেপাত্তা হয়ে যান সুমিত। পরবর্তীকালে পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুকআউট নোটিস জারি করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ মেলে। তারপর অন্তরাল থেকে সামনে আসেন সুমিত। বারবার ভবানী ভবনে হাজিরাও দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement