shono
Advertisement
Air India plane crash

এআই ১৭১ থেকে এআই ১৫৯! 'অভিশপ্ত' উড়ানের স্মৃতি মুছতে চায় এয়ার ইন্ডিয়া

আহমেবাদের বিমান দুর্ঘটনায় ২৪১ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া।
Published By: Biswadip DeyPosted: 11:26 AM Jun 14, 2025Updated: 11:26 AM Jun 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলট-পালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। এআই ১৭১ নামটাই যেন হয়ে গিয়েছে 'অভিশপ্ত'! আর তাই এয়ার ইন্ডিয়া এবার সিদ্ধান্ত নিল ওই নামে কোনও উড়ান চালাবে না তারা। যদিও প্রকাশ্যে এমন কোনও দাবি তারা করেনি। কিন্তু গোপন সূত্র থেকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এমনই দাবি।

Advertisement

জানানো হয়েছে, এআই ১৭১-এর নাম বদলে এআই ১৫৯ করা হবে। এবং ফিরতি উড়ানের নাম করা হবে এআই ১৬০। নামপ্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার এক প্রাক্তন কর্মীর দাবি, ''খারাপ স্মৃতি বা কোনও ট্রমা থেকে বেরিয়ে আসতেই এই নম্বর বদলের সিদ্ধান্ত। পরবর্তী সময়ের যাত্রীদের মন থেকে ওই দুর্ঘটনার স্মৃতি মুছতেই এমনটা করা হচ্ছে।'' প্রসঙ্গত, এর আগেও এমন ঘটেছে। ২০১৪ সালে কুয়ালালামপুর-বেজিং রুটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানে দুর্ঘটনার পর উড়ানটির নাম এমএইচ ৩৭০ থেকে বদলে এমএইচ ২১৮ রাখা হয়।

বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া। ধ্বংসাবশেষ সরিয়ে ঘটনাস্থল পরিষ্কার করার কাজ চলছে। এদিকে বিমান দুর্ঘটনার পর ওই এলাকায় এখন শুধু পোড়া গন্ধ! যে ২৪১ জনের মৃত্যু হয়েছে তাঁদের দেহের অবস্থা এতটাই খারাপ যে মৃতদেহগুলি শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাত জোরে বেঁচে যান একজন যাত্রী। এদিকে যে মেডিক্যাল কলেজের হস্টেলে এই বিমান ভেঙে পড়ে সেখানকার পড়ুয়াদের হতাহতের ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে দুর্ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হল একটি গীতা। তবে এই গীতা বিমানে থাকা কোনো যাত্রীর নাকি হস্টেলে থাকা পড়ুয়াদের কারও সে বিষয়ে বিশদে জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এআই ১৭১ নামটাই যেন হয়ে গিয়েছে 'অভিশপ্ত'!
  • আর তাই এয়ার ইন্ডিয়া এবার সিদ্ধান্ত নিল ওই নামে কোনও উড়ান চালাবে না তারা।
  • যদিও প্রকাশ্যে এমন কোনও দাবি তারা করেনি।
Advertisement