সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোবেলের মতো মর্যাদাসম্পন্ন সম্মান জেতাই যে কোনও ব্যক্তির কাছে বিরাট ব্যাপার৷ তায়ে ইনাম ১০০ কোটি৷ অন্ধ্রপ্রদেশের কৃতী ব্যক্তিদের জন্য এবার এ ব্যবস্থাই চালু করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷
ছোটদের এক অনুষ্ঠানে এদিন বক্তৃতা দিচ্ছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী৷ ছোটদের উৎসাহিত করে তিনি জানান, ছোট ছোট আবিষ্কারই একদিন গোটা বিশ্বে বড় পরিবর্তন আনতে পারে৷ এ পাশাপাশিই গোটা রাজ্যের জন্য একটি বড় ঘোষণাও করেন তিনি৷ জানান, এই রাজ্য থেকে এর পরে যিনিই নোবেল সম্মান পাবেন, তাঁকে সরকারি তরফে ১০০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে৷
নোবেল প্রাপকদের সব রাজ্যই সম্মান প্রদর্শন করে৷ চন্দ্রবাবু নাইডু যে পদক্ষেপ নিলেন তা নজিরবিহীন৷ আর কোনও রাজ্যই নোবেল প্রাপকদের জন্য এরকম অর্থমূল্যের সম্মানের কথা ভাবেনি৷ ছোটদের অনুষ্ঠানেও এই ঘোষণাও গুরুত্বপূর্ণ৷ একদিকে তো ছোটদের বিশ্বসেরা হয়ে ওঠার পথে এগিয়ে দিলেন তিনি৷ তেমনই দেশের কৃতীদের সম্মান জানানোর ক্ষেত্রটিকেও ছোটদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷
The post নোবেল জিতলে মুখ্যমন্ত্রীর ইনাম ১০০ কোটি appeared first on Sangbad Pratidin.
