shono
Advertisement
Tamil Nadu

তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি

এক্স হ্যান্ডলে সুমতি নিজেই জানিয়েছেন সেকথা।
Published By: Biswadip DeyPosted: 09:22 PM Jun 05, 2026Updated: 09:22 PM Jun 05, 2026

তামিলনাড়ুতে অব্যাহত বিজেপির ভাঙন। শুক্রবারই কে আন্নামালাই ইস্তফা দিয়েছেন। আর সেদিনই দল ছাড়লেন আরেক গুরুত্বপূর্ণ পদাধিকারী সুমতি ভেঙ্কটেশ। তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্য সভাপতি। এক্স হ্যান্ডলে সুমতি নিজেই জানিয়েছেন সেকথা। জানিয়েছেন, 'দলের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করলাম।' এদিকে তামিলনাড়ুর বিজেপি সহ-সভাপতি কারু নাগার্জুনও ঘোষণা করেছেন, তিনি দল ছাড়ছেন। তাঁর পদত্যাগপত্র নয়াদিল্লি পাঠাবেন শিগগিরি।

Advertisement

সুমতি লিখেছেন, 'ভারাক্রান্ত হৃদয়ে আমি তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। দলের সেবা করাটা আমার জন্য অত্যন্ত গর্ব ও সৌভাগ্যের বিষয় ছিল।' তবে সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ''মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্ব এবং বিজেপি যে জাতীয়তাবাদ, দেশপ্রেম ও দেশসেবার আদর্শ অনুসরণ করে তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।'' কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, সেই প্রসঙ্গে তাঁর দাবি, গভীর চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবং এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিষাদও।


এদিকে এদিন দল ছেড়েছেন তামিলনাড়ুর প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামলাই। যে মুখকে কেন্দ্রে রেখে তামিলজয়ের স্বপ্ন দেখছিল, সেই মুখই এখন পদ্ম শিবিরের হাতছাড়া। সম্প্রতি রাজ্য সভাপতির দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় নাইনার নাগেন্দ্রনকে। নির্বাচনের আগে এআইডিএমকে-র সঙ্গে বিজেপির জোটের বিরোধিতা, সিবিএসই-র শিক্ষানীতিতে তিন ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরোধিতার মতো নানা কারণেই সম্ভবত তাঁকে সরানো হয়েছিল। নির্বাচনে দল তাঁকে টিকিটও দেয়নি। অবশেষে দল ছেড়েছেন তিনি। এদিকে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন কারু নাগার্জুনও। পরপর হেভিওয়েটদের সরে যাওয়ায় দক্ষিণী রাজ্যে বিজেপির অস্বস্তি যে বাড়ল তা বলাই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement