shono
Advertisement

Breaking News

ফুলের সাজে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন কেজরি!

'বেবি কো ফুল পসন্দ হ্যায়!' The post ফুলের সাজে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন কেজরি! appeared first on Sangbad Pratidin.
Posted: 01:19 AM Jun 29, 2016Updated: 05:24 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করছে ‘আপ’৷ আর তাই দু’দিনের সফরে গোয়ায় গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ গোয়ায় প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেই নাকি তাঁর দল আম আদমি পার্টি ৩৫-৪০ টি আসনে জয়লাভ করবে৷ এমনই দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর৷
এমন দাবি করা পর্যন্ত ঠিক ছিল! রাজনৈতিক নেতারা এমন কথা নানা সময়ে বলেই থাকেন৷ কিন্তু গোয়ার বিশেষ সংস্কৃতির অনুকরণ করে মাথায় ফুলের টোপর পরে সাংবাদিক বৈঠকে হাজির হলেন কেজরিওয়াল৷ রং-বেরঙের ফুল দিয়ে তৈরি বস্তুটিকে ঠিক টোপর বলা চলে না৷ ইংরেজিতে বস্তুটিকে টিয়ারা বলা হয়৷ সেই টিয়ারা পরেই সাবলীলভাবে ঘুরে বেড়াচ্ছিলেন কেজরি৷ সাংবাদিকদের সাক্ষাৎকারও দিচ্ছিলেন৷ হাফহাতা শার্ট, সাধারণ ফরমাল প্যান্ট এবং মাথায় রঙিন ফুলের টিয়ারা৷ কেজরির এমন অদ্ভুত ছবি প্রকাশ্যে আসার পরেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷
টুইটার, ফেসবুকে কেজরির এমন সাজ দেখে ফাজিলরা বলছেন, ‘বেবি কো ফুল পসন্দ হ্যায়!’

Advertisement

কেজরির সাজকে  টুইটারের সংবর্ধনা:

The post ফুলের সাজে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন কেজরি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement