shono
Advertisement

Breaking News

Assam

'ছাড়া পেলে ওর সুগার ড্যাডিকেও খুন করব', হুঁশিয়ারি স্ত্রীর মাথা কেটে ফ্রিজে রাখা যুবকের

মঙ্গলবার গুয়াহাটি আদালতে প্রবেশ করার সময় অভিযুক্ত বলেন, স্ত্রীকে খুন করে অনুতপ্ত নই।
Published By: Kishore GhoshPosted: 06:44 PM Sep 08, 2026Updated: 06:44 PM Sep 08, 2026

পরকীয়ার জেরেই কি খুন হয়েছেন গুয়াহাটির রিয়া তালুকদার! স্ত্রীকে খুন করে তাঁর মাথা ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী রামানুজ গোস্বামীর বিরুদ্ধে। রবিবার গ্রেপ্তার করা হয় তাঁকে। সোমবার গুয়াহাটি আদালতে প্রবেশের সময় অভিযুক্ত হুঁশিয়ারি দিলেন, জেল থেকে ছাড়া পেলেন 'সুগার ড্যাডি'কে খুন করবেন। প্রশ্ন উঠছে, এই সুগার ড্যাডি কে?

Advertisement

২৫ বছরের রিয়াকে খুনের পরেই বাড়ি ছেড়েছিলেন অভিযুক্ত রামানুজ। দু’দিন ধরে পালিয়ে বেড়ানোর পর রবিবার রাতে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার তাঁকে গুয়াহাটি আদালতে পেশ করে পুলিশ। তার আগে সংবাদিকদের রামানুজ বলেন, স্ত্রীকে খুন করেছেন। এবার জেল থেকে বেরিয়ে ‘সুগার ড্যাডি’কেও খুন করবেন। পালটা সাংবাদিকরা জানতে চান, কে এই ‘সুগার ড্যাডি’। সেই উত্তর অবশ্য দেননি রামানুজ। এইসঙ্গে আদালতে দাঁড়িয়ে জানিয়ে দেন, যে কাজ করেছেন, তাঁর জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন।

২৫ বছর বয়সি রিয়া তালুকদারের সঙ্গে বিয়ে হয়েছিল রামানুজন গোস্বামীর। তাঁরা হাতিগাঁও অঞ্চলে থাকতেন। প্রতিবেশীদের দাবি, গত সোমবার রাতে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা প্রবল আকার ধারণ করে। ঘটনার দিন রামানুজন রাত আটটা নাগাদ বেরিয়ে যান বলে দাবি আশপাশের বাসিন্দাদের। মঙ্গলবার রাতের দিকে বাড়িটি থেকে পচা গন্ধ বেরচ্ছিল। দ্রুত খবর যায় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে হাজির হলে দেখা যায়, রিয়ার মাথা কালো প্লাস্টিক ব্যাগে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে। দেখা যায় মহিলার হাতের আঙুলও কাটা। সন্দেহের তির রামানুজনের দিকে।

জানা গিয়েছে, ফ্যান্সি বাজারের শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে কাজ করতেন রিয়া। তাঁর মা-বাবা জীবিত নেই। আত্মীয় বলতে একমাত্র ভাই। প্রাথমিক তদন্তে একমাত্র সন্দেহভাজন রামানুজনই। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, রিয়ার খুনের ঘটনায় ফিরেছে শ্রদ্ধা ওয়াকারের খুনের বীভৎস স্মৃতি। শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরো করার অভিযোগ উঠেছিল প্রেমিক আফতাবের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement