shono
Advertisement

Breaking News

মাংস খাওয়া বন্ধ করুন মুসলিমরা, দাবি আজম খানের

গোটা দেশে কসাইখানা বন্ধের ডাক দিয়েছেন তিনি। The post মাংস খাওয়া বন্ধ করুন মুসলিমরা, দাবি আজম খানের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:52 PM Mar 27, 2017Updated: 02:49 PM Dec 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েই বেআইনি কসাইখানায় লাগাম টেনেছেন যোগী আদিত্যনাথ। ফরমানের জেরে সে রাজ্যে মাংস কেনাবেচা প্রায় বন্ধ হতে বসেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, ধর্মঘটের পথে নেমেছেন মাংস বিক্রেতারা। এই পরিস্থিতিতেই মুখ খুললেন সপা নেতা আজম খান। তাঁর সাফ দাবি, মাংস খাওয়া বন্ধ করুক মুসলিমরা। কেননা ইসলামে এরকম কোনও নির্দেশ দেওয়া নেই।

Advertisement

‘হিন্দু রাষ্ট্র্রের স্বপ্নপূরণে রাষ্ট্রপতি করা হোক মোহন ভাগবতকে’ ]

কসাইখানা বন্ধ নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন আজম খান।  তাঁর দাবি, গোটা দেশেই সমস্ত কসাইখানা বন্ধ হওয়া উচিত। আইনি বা বেআইনি নিয়েও তাঁর অভিযোগ আছে। তাঁর দাবি, সামগ্রিকভাবে পশুহত্যা বন্ধ হওয়া উচিত। আইনসম্মতভাবে কসাইখানায় হত্যা করা হলেও যেমন তা পশুহত্যা, বেআইনি জায়গায় হলেও তাই। যোগী সরকার অবশ্য লাইসেন্স থাকা কসাইখানা বন্ধের নির্দেশ দেয়নি। এ নিয়ে সরকারকে একহাত নেন সপা নেতা। তাঁর দাবি, পশুহত্যা বন্ধ করতে চাইলে সব কসাইখানাই বন্ধ করা উচিত। এবং একই নিয়ম গোটা দেশে লাগু হওয়া উচিত। কোনও কোনও রাজ্যে পশুহত্যা আইনি, কোথাও বেআইনি- এরকম নিয়মের বিরোধিতা করে তাঁর দাবি, আইনের সাযুজ্য থাকুক গোটা দেশে। তার পাশাপাশি তাঁর আবেদন, মাংস খাওয়া বন্ধ করুন মুসলিমরা। কেননা ইসলামে এরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি। এ ব্যাপারে সবস্তরের মানুষকে সচেতন করতে মুসলিম ধর্মগুরুদের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।

শুধু মরণাপন্ন শিশুদের দত্তক নিয়ে বিশ্বে নজির এই ব্যক্তির ]

The post মাংস খাওয়া বন্ধ করুন মুসলিমরা, দাবি আজম খানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার