shono
Advertisement

ভারতে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ, সতর্কবার্তা বাংলাদেশের

২০১৫ সালের চেয়ে গত বছর ভারতে জঙ্গি অনুপ্রবেশের হার বেড়েছে প্রায় তিন গুন৷ The post ভারতে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ, সতর্কবার্তা বাংলাদেশের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 AM Mar 21, 2017Updated: 04:57 PM Jan 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে জিহাদি অনুপ্রবেশ বাড়ছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এমনই সতর্কবার্তা দিল বাংলাদেশ৷ ফলে ফের একবার প্রশ্নের মুখে জাতীয় নিরাপত্তা৷

Advertisement

বাংলাদেশ সরকারের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালের চেয়ে গত বছর ভারতে জঙ্গি অনুপ্রবেশের হার বেড়েছে প্রায় তিন গুণ৷ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসম সীমান্ত দিয়েই জামাত-উল-মুজাহিদিন (জেএমবি) ও হরকত-উল-জিহাদি-ইসলামি গোষ্ঠীর অধিকাংশ জঙ্গিরা ঢুকে পড়ছে৷ ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে জেএমবি গোষ্ঠীর সরাসরি যোগাযোগের প্রমাণ পেয়েছিল জাতীয় গোয়েন্দা সংস্থা৷ তারপরই জঙ্গি অনুপ্রবেশের বিস্তারিত তথ্য হাতে আসে৷

[আদিত্যনাথের ‘আপত্তিকর’ ছবি পোস্ট করে গ্রেপ্তার যুবক]

জানা গিয়েছে, এই দুই জঙ্গি সংগঠনের দু’হাজারেরও বেশি সন্ত্রাসবাদীর অনুপ্রবেশ ঘটেছে অসম, ত্রিপুরা এবং এ রাজ্যে৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে ঢুকেছে ৭২০ জঙ্গি৷ অসম ও ত্রিপুরায় সেই সংখ্যা ১২৯০৷ গোয়েন্দা সূত্রে খবর, চলতি বছর জানুয়ারিতে নকল পাসপোর্ট নিয়ে অসম ও পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকে পড়েছে জেএমবি-র সেক্রেটারি ইফতাদুর রহমান৷ সে দিল্লিতে রয়েছে বলে জানা গিয়েছে৷

[পুলিশের লাঠি হাতে নিয়ে হেনস্তাকারীকে বেদম প্রহার তরুণীর]

রাজ্যের এক সিনিয়র আধিকারিক জানান, মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ার বেশ কিছু এলাকা দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ চলত৷ এখন অসম ও ত্রিপুরা সীমান্ত টপকে এ রাজ্যে আসছে তারা৷ কারণ তাদের এটা আরও সহজ রাস্তা৷ এদিকে অসম পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর অফ পুলিশ পল্লব ভট্টাচার্য জানান, গত ছ’মাসে ৫৪ জন ডেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার জেরেই বাড়ছে জঙ্গি কার্যকলাপ৷ এ বিষয়ে বিশেষ নজরদারির জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও জানানো হয়েছে৷

The post ভারতে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ, সতর্কবার্তা বাংলাদেশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার