shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, শর্ত কী?

এর আগে অভিষেকের বিদেশযাত্রায় 'না' বলেছিল কলকাতা হাই কোর্ট।
Published By: Sucheta SenguptaPosted: 01:28 PM Aug 10, 2026Updated: 02:55 PM Aug 10, 2026

বড়সড় স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। চোখের চিকিৎসায় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। শীর্ষ আদালত জানিয়েছে, তিন সপ্তাহের জন্য তিনি বিদেশ যেতে পারবেন। দরকারে দেশের অন্য কোথাও গিয়েও চিকিৎসা করাতে পারেন। তার আগে অবশ্য কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে গিয়ে চেক-আপ করাতে হবে অভিষেককে। দেশের শীর্ষ আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় স্বস্তি। 

Advertisement

সোমবার অভিষেকের মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, কারও বিরুদ্ধে মামলা চললেই তাঁকে বিদেশ যাওয়া থেকে আটকানো যায় না। দরকার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতেই পারেন। তাঁকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা রাখতে হবে। তিন সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার ছাড় পাবেন।  তবে তার আগে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়ে সেখান থেকে বিদেশ যাওয়া যে প্রয়োজন, সেই সংক্রান্ত সার্টিফিকেট নিতে হবে।

২০১৬ সালে দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে বড় আঘাত লাগে। সিঙ্গাপুরে চিকিৎসা করানোর পর কিছুটা সামলে উঠেছিলেন তিনি। কিন্তু লাগাতার চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যে তাঁকে থাকতে হয়। প্রতি বছর বিদেশে গিয়ে চোখের চিকিৎসা অভিষেকের রুটিনের মধ্যে পড়ে। এবছরও তিনি জুলাই মাসের শেষদিকে বিদেশ যাওয়ার  জন্য আদালতের অনুমতি চান। যেহেতু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাই আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। কিন্তু কলকাতা হাই কোর্ট তাঁর বিদেশযাত্রার পক্ষে সায় দেয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, এখানে কি চিকিৎসা করানো যায় না? প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গড়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানো হোক। 

এর বিরোধিতায় অভিষেক আগে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই মামলা হাই কোর্টে ফেরত পাঠানো হয় এবং ফের খারিজ হয়। গত সপ্তাহে ফের অভিষেক শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, কারও বিরুদ্ধে মামলা চললেই তাঁকে বিদেশ যাওয়া থেকে আটকানো যায় না। দরকার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিদেশ যেতেই পারেন। তাঁকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা রাখতে হবে। তিন সপ্তাহের জন্য দেশের বাইরে যাওয়ার ছাড় পাবেন।  তবে তার আগে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়ে সেখান থেকে বিদেশ যাওয়া যে প্রয়োজন, সেই সংক্রান্ত সার্টিফিকেট নিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement