shono
Advertisement
Jyoti Malhotra

জ্যোতির কেরল সফর স্পনসর করেছিলেন পিনারাই বিজয়নের জামাই! বিস্ফোরক দাবি বিজেপির

বর্তমানে জ্যোতি হিসার সেন্ট্রাল জেলে বন্দি।
Published By: Subhodeep MullickPosted: 03:33 PM Jun 01, 2025Updated: 03:33 PM Jun 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাক চর’ জ্যোতি মালহোত্রার কেরল সফর স্পনসর করেছিলেন সে রাজ্যেরই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জামাই! এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এমনই বিস্ফোরক দাবি করলেন কেরলের বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন।  

Advertisement

তিনি লেখেন, ‘বেশ কয়েকমাস আগে জ্যোতি কান্নুরে এসেছিলেন। তাঁর ভ্রমণ স্পনসর করেছিল কেরল ট্যুরিজম। যার মাথায় রয়েছেন বিজয়নের জামাই পি এ মহম্মদ রিয়াজ।’ কেরলের পর্যটন মন্ত্রীকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, “কার সঙ্গে জ্যোতি এখানে দেখা করেছেন? তাঁর কী উদ্দেশ্য ছিল? কেরল কি তাহলে এখন ‘পাক চর’ দের নতুন ঠিকানা হয়ে উঠেছে?” যদিও এ প্রসঙ্গে রিয়াজের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জ্যোতি। বর্তমানে তিনি হিসার সেন্ট্রাল জেলে বন্দি। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজেরকে পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার।

দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই ‘বিশেষ আমন্ত্রণে’ গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি। এবং পুরো বিষয়টির ভিডিও করে সে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এছাড়াও সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘পাক চর’ জ্যোতি মালহোত্রার কেরল সফর স্পনসর করেছিলেন সে রাজ্যেরই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জামাই!
  • এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এমনই বিস্ফোরক দাবি করলেন কেরলের বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন।
  • তিনি লেখেন, ‘বেশ কয়েকমাস আগে জ্যোতি কান্নুরে এসেছিলেন। তাঁর ভ্রমণ স্পনসর করেছিল কেরল ট্যুরিজম।'
Advertisement