সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় নিরাপদ শহরের তকমা ছিল বেঙ্গালুরুর। কিন্তু সাম্প্রতিক বেশ কিছু ঘটনা যেন প্রমাণ করছে তা ভুল। নিউ ইয়ার ইভে বেঙ্গালুরুর রাস্তায় মহিলাদের গণ শ্লীলতাহানির ঘটনায় শোরগোল পড়েছিল গোটা দেশে। তার ঠিক পরেই বসতিপূর্ণ এলাকাতেও এক মহিলার শ্লীলতাহানি করেছিল বাইক আরোহীরা। মাস তিনেক পরেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল।
[ উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরাল দুষ্কৃতীরা ]
ঘটনা পশ্চিম বেঙ্গালুরুর বিজয়নগর এলাকার। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই মহিলা। ঠিক সেই সময় পিছন থেকে এগিয়ে আসে বাইক আরোহীরা। একটি বাইকে ছিল দুজন আরোহী। তাদেরই একজন মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় ওই মহিলার শ্লীলতাহানি করে। কোনওরকম প্রতিরোধের সুযোগ না দিয়েই বাইক নিয়ে দ্রুতগতিতে চম্পট দেয় তারা।
[ জীবন বাজি রেখে চিতার মুখ থেকে সন্তানকে ছিনিয়ে আনল মা ]
ইতিমধ্যেই এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এখনও ওই যুবকদের কোনও খোঁজ পাওয়া যায়নি, কোনও অভিযোগও দায়ের হয়নি। তবে পুলিশ ঘটনার কিনারা করার চেষ্টা করছে।
এর আগে বেঙ্গালুরুতে গণ শ্লীলতাহানির ক্ষেত্রেও কোনও অভিযোগ দায়ের করেননি কেউ। প্রত্যেক মহিলাই নিজের পরিচয় সামনে আনতে দ্বিধাণ্বিত ছিলেন। সেই সুযোগেই অপরাধের প্রবণতা বাড়ছিল। সে সময় তা নিয়ে বিস্তর জলঘোলা হলেও মহিলাদের সুরক্ষা যে সেই তিমিরেই রয়ে গিয়েছে, এ ঘটনা যেন তাই-ই প্রমাণ করল।
[ হিন্দুদের উপর আক্রমণ সমর্থন করা হয় বাংলা ও কেরলে! ]
The post বেঙ্গালুরুতে ফের শ্লীলতাহানি, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ appeared first on Sangbad Pratidin.
