shono
Advertisement

Breaking News

বিজেন্দরের বক্সিং দেখতে গিয়ে বিপাকে রাহুল!

ধেয়ে এল কটুক্তি, সঙ্গে ‘মোদি’ নামের স্লোগান! The post বিজেন্দরের বক্সিং দেখতে গিয়ে বিপাকে রাহুল! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:31 PM Jul 17, 2016Updated: 02:01 PM Jul 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন বিজেন্দরের এশিয়া সেরা হওয়ার লড়াইয়ের সাক্ষী হতে৷ ফিরলেন সমালোচনার তিক্ত স্বাদ নিয়ে৷ শনিবার ডব্লুবিও’র এশিয়া পেসিফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ দেখতে গিয়েছিলেন জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী৷ শোনা গিয়েছে, ছাই রঙের টি-শার্ট ও ডেনিম জিন্স পরে রাহুল স্টেডিয়ামে ঢোকা মাত্র নাকি একদল দর্শক তাঁকে উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকে এবং মোদির নাম উচ্চারণ করে স্লোগান দিতে থাকে৷

Advertisement

বিষয়টিকে পাত্তা না দিয়ে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার পাশে গিয়ে বসেন রাহুল৷ কেরি হোপসকে হারিয়ে বীজেন্দ্রর এশিয়া সেরা হওয়ার পুরো ঘটনার সাক্ষী হন৷ কিন্তু, ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হতে গিয়ে আবার দর্শকদের কটুক্তির মুখে পড়তে হয় কংগ্রেসের সহ সভাপতিকে৷

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দর্শকদের কটুক্তির বিনিময়ে শুধুমাত্র সামান্য হাসি ফেরত দিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান রাহুল৷ মোদি ম্যানিয়া যে কংগ্রেসের পোস্টার বয়কে একটু হলেও বিব্রত করেছে, তা তাঁর ওই এক চিলতে হাসিতেই বোঝা গিয়েছে বলে দাবি উপস্থিত দর্শকদের৷

The post বিজেন্দরের বক্সিং দেখতে গিয়ে বিপাকে রাহুল! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement