shono
Advertisement

Breaking News

Delhi high court

বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য

রাত ফুরোলেই ৮০তম স্বাধীনতা দিবস। স্বভাবতই রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার মধ্যে হুমকি ই-মেল।
Published By: Kishore GhoshPosted: 01:13 PM Aug 14, 2026Updated: 04:28 PM Aug 14, 2026

রাত ফুরোলেই ৮০তম স্বাধীনতা দিবস। স্বভাবতই রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যেই শুক্রবার দিল্লি হাই কোর্টে বোমা হামলার হুমকি। একাধিক সংবাদমাধ্যমের দাবি, ই-মেলে দিল্লি হাই কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে।

Advertisement

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দিল্লি শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে প্রবেশ ও প্রস্থান পথগুলিতে অতিরিক্ত নাকাতল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও জনসমাগম হতে পারে, মানুষের চলাচল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এমন জায়গাগুলির ওপর কড়া নজর রাখছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, প্রতিবারের মতো স্বাধীনতা দিবসে সাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যেই বোমা মেরে দিল্লি হাই কোর্ট উড়িয়ে দেওয়ার ই-মেলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট দিল্লির মেয়রের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল এসেছিল। লাগাতার অষ্টমবার বোমা হামলার হুমকি দেওয়া হয়। মেয়রের কার্যালয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। অবিলম্বে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা ও দিল্লি পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এরপরই নিরাপত্তা প্রোটোকল কার্যকর করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement