shono
Advertisement
Rail One

স্ক্রিনশট দেখালে হবে না, রেলের এই অ্যাপ খুলে টিকিট না দেখাতে পারলেই জরিমানা!

টিকিটের পিডিএফ, স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপে ফরওয়ার্ড করা কপি বৈধ হিসেবে গণ্য হবে না।
Published By: Biswadip DeyPosted: 04:37 PM Jul 10, 2026Updated: 04:37 PM Jul 10, 2026

রেলযাত্রার সময় রেলওয়ান অ্যাপে কাটা অসংরক্ষিত আসনের টিকিটই দেখাতে হবে। কোনওরকম স্ক্রিনশট, ছবি, পিডিএফ অথবা হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপে ফরওয়ার্ড করা কপি বৈধ হিসেবে গণ্য হবে না। এমনটাই জানিয়েছে রেল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement

জানা যাচ্ছে, সেই সঙ্গেই রেলের তরফে এও জানানো হয়েছে যে, যে মোবাইল থেকে টিকিট কাটা হয়েছে সেই মোবাইল থেকেই টিকিটটি দেখাতে হবে। অন্যথায় গুনতে হবে কড়া জরিমানা। অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। দক্ষিণপূর্ব রেলের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, 'হোয়াটসঅ্যাপে পাওয়া টিকিট দেখালেই চলবে না, রেলওয়ের নিয়মকানুন জানাটাও জরুরি! রেলওয়ান অ্যাপের মাধ্যমে বুক করা অসংরক্ষিত টিকিট কেবল সেই মোবাইল ফোনেই বৈধ বলে গণ্য হবে, যেখান থেকে টিকিটটি ইস্যু করা হয়েছিল। যাত্রাপথে ওই মোবাইল ফোনটির পাশাপাশি একটি ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখাটাও বাধ্যতামূলক। হোয়াটসঅ্যাপ, স্ক্রিনশট বা অন্য কোনও উপায়ে পাওয়া টিকিট ভ্রমণের বৈধ অনুমতিপত্র হিসেবে গণ্য করা হবে না।' সেই সঙ্গে একটি ভিডিও-ও শেয়ার করা হয়েছে।

সম্প্রতি মূল ডিজিটাল টিকিটের পরিবর্তে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দেখানোর কারণে এক যাত্রীকে জরিমানা করা হয়েছে। আর এই ঘটনার পরই বিষয়টি স্পষ্ট করা হয়েছে রেলের তরফে। সোশাল মিডিয়ায় অনেকেই এই নতুন নির্দেশিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এর ফলে বর্ষীয়ান যাত্রী এবং এমন ব্যক্তিদের অসুবিধা হতে পারে, যাঁরা তাঁদের অসংরক্ষিত টিকিট বুক করার জন্য পরিবারের অন্য সদস্য বা অন্য কারও উপরে নির্ভর করেন। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে রেলওয়ান একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠলেও, অনেক ব্যবহারকারীই প্রশ্ন তুলেছেন, টিকিটটি যিনি কিনেছেন এবং যিনি ভ্রমণ করছেন তাঁরা ভিন্ন ব্যক্তি হলে এই নিয়মটি কীভাবে কার্যকর হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement