shono
Advertisement

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে আগুন, চাঞ্চল্য ৭ লোককল্যাণ মার্গে

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। The post প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে আগুন, চাঞ্চল্য ৭ লোককল্যাণ মার্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:05 PM Dec 30, 2019Updated: 08:24 PM Dec 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে আগুন। সোমবার সন্ধ্যে ৭টা ২৫ মিনিট নাগাদ দিল্লির ৭ লোককল্যাণ মার্গে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। প্রধানমন্ত্রীর বাসভবন থেকেই দিল্লির দমকল দপ্তরে ফোন করা হয়।তারপরই দমকলের ৯টি ইঞ্জিন দ্রুত ৭ নম্বর লোককল্যাণ মার্গে যায়।পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়। পাঠানো হয় অ্যাম্বুল্যান্স। বাড়ানো হয় পুলিশকর্মীর সংখ্যা।

Advertisement

 

তবে, কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে টুইট করে জানানো হয়, ভয়াবহ নয়, সামান্য আগুন। এবং তা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ভিতরে বা নরেন্দ্র মোদির অফিসে লাগেনি। লেগেছে লোক কল্যাণ মার্গে এসপিজি আধিকারিকদের ঘরের সামনে। দমকলের কিছুক্ষণের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।

 

[আরও পড়ুন: ‘গেরুয়া পরলেই হয় না, ধর্ম পালন করা শিখতে হয়’, যোগীকে বেনজির আক্রমণ প্রিয়াঙ্কার]

প্রাথমিকভাবে জানা যায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের জেনারেটার থেকে শর্ট সার্কিটের জন্য আগুন লাগে। কীভাবে আগুন লাগল তা সরকারিভাবে জানানো হয়নি। খোদ প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আগুন লাগায় লুটিয়েন দিল্লিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতো উদ্বেগে রাজনৈতিক মহল। তবে, এখনও পর্যন্ত যা খবর তাতে আগুন ছড়িয়ে পড়ার আর কোনও সম্ভাবনা নেই। দমকল ও প্রশাসনের তরফে উপযুক্ত ব্যবস্থাও করা হয়েছে। তাছাড়া, প্রধানমন্ত্রীর বাড়ির পুরোপুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও সর্বোচ্চ মানের।

The post প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে আগুন, চাঞ্চল্য ৭ লোককল্যাণ মার্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement