shono
Advertisement

Breaking News

Mumbai

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু-সহ মৃত ২, আহত আরও ৮ জন

ঘটনার জেরে এক দু'বছরের শিশু-সহ ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। যাঁদের মধ্যে দু'জন দমকলকর্মী। আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
Published By: Amit Kumar DasPosted: 08:38 AM Aug 12, 2026Updated: 09:10 AM Aug 12, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের বহুতলে। শহরের ভিলে পার্লে অভিজাত এলাকায় এক বহুতলের ১১ তলায় আগুন লাগে। ঘটনার জেরে এক দু'বছরের শিশু-সহ ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। যাঁদের মধ্যে দু'জন দমকলকর্মী। আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

Advertisement

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ১০টা নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় এক ১২ তলা ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্পসময়ের মধ্যেই আগুন গুরুতর আকার নেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগ। দীর্ঘ চেষ্টার পর রাত প্রায় ১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ঘটনাস্থলে ঢুকে ২ জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। তাঁদের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন ২৩ বছরের এক তরুণী ও ২ বছরের এক শিশু। পাশাপাশি ২ দমকলকর্মী-সহ মোট ৮ জন আহত হয়েছেন এই ঘটনায়।

মঙ্গলবার রাতে ১০টা নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় এক ১২ তলা ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্পসময়ের মধ্যেই আগুন গুরুতর আকার নেয়।

তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা। ভবনের ১১ তলায় প্রচুর বৈদ্যুতিক তার ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় অল্প সময়ের মধ্যে আগুন গুরুতর আকার নেই। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানা গিয়েছে, আহতদের সকলের অবস্থা স্থিতিশীল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement