shono
Advertisement
Bengaluru

জোর করে শৌচালয়ে ঢুকে মহিলাকে যৌনাঙ্গ প্রদর্শন! গ্রেপ্তার ডেলিভারি বয়

এদিকে ঘটনার সঙ্গে ফ্লিপকার্টের নাম জড়াতেই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে।
Published By: Kousik SinhaPosted: 06:52 PM Jul 12, 2026Updated: 06:59 PM Jul 12, 2026

শৌচাগার ব্যবহারের অজুহাতে জোর করে এক মহিলার ফ্ল্যাটে ঢুকে অশালীন ব্যবহার! এমনকী ওই মহিলাকেই যৌনাঙ্গ প্রদর্শন করা হয় বলেও অভিযোগ। অভিযুক্ত ফ্লিপকার্টের এক ডেলিভারি এজেন্ট। যদিও মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম বিজয় মল্লিকার্জুন কামাথ। ঘটনার পরেই সমাজমাধ্যমে ওই মহিলা পুরো ঘটনা সামনে আনেন। ফাঁস করে দেন ওই ডেলিভারি এজেন্টের কুকীর্তি! এরপরই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ।

Advertisement

এদিকে ঘটনার সঙ্গে ফ্লিপকার্টের নাম জড়াতেই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস নয়।

মহিলার বয়ান অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি পার্সেল ডেলিভারি দিতে এসে তাঁর ফ্ল্যাটের শৌচাগার ব্যবহার করার অনুমতি চান। তিনি স্পষ্ট জানান যে কোনও অপরিচিত ব্যক্তিকে তিনি ফ্ল্যাটের ভিতরে ঢুকতে দেবেন না। ভদ্রভাবেই তাঁকে বারণ করেছিলেন তিনি। পাশের ফ্ল্যাটে যাওয়ার কথাও বলেন। কিন্তু অভিযোগ, কোনও বাধা না শুনেই জুতো খুলে জোর করে ওই ফ্ল্যাটে ঢুকে পড়ে অভিযুক্ত। মহিলার অভিযোগ, শৌচাগার থেকে বেরিয়ে হঠাৎই ওই যুবক তাঁর সামনে নিজের গোপনাঙ্গ প্রদর্শন করে। অভিযোগকারী ওই মহিলার কথায়, ''এহেন পরিস্থিতিতে নিজের ঘরেই একেবারে আতঙ্কে শিউরে উঠি। একজন মহিলা যখন ‘না’ বলেছেন, তখন সেটাই শেষ কথা হওয়া উচিত ছিল। কিন্তু ছেলেটির আচরণ একেবারে ঠিক ছিল না।"

ওই মহিলা জানাচ্ছেন, নিজের সুরক্ষার কথা ভেবে মোবাইল ফোনের ক্যামেরা চালু করে রেখেছিলেন। বিপদ বুঝলে যাতে বাইরে বেরিয়ে সাহায্য চাইতে পারি, তার জন্য সদর দরজা খোলা রাখি। কিন্তু এরপরেও অভিযুক্ত যুবক নানা কুইঙ্গিত করে যাচ্ছিল। সমাজমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল ঘটনার ভিডিও। ঝড় ওঠে সমালোচনার। ভাইরাল ভিডিওটি বেঙ্গালুরু পুলিশের নজরে আসতেই ওই মহিলার সঙ্গে যোগাযোগ করা হয়। স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৭৫, ৭৯ এবং ৩২৯(২) ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

এদিকে ঘটনার সঙ্গে ফ্লিপকার্টের নাম জড়াতেই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস নয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা ওই ডেলিভারি পার্টনারকে বরখাস্ত করেছি। একইসঙ্গে বিবৃতিতে সংস্থা আরও জানিয়েছে, ডেলিভারি এজেন্টদের নিয়োগের আগে বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং কড়া ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা হয়। এরপরেও এই ঘটনা যে গুরুত্ব দিয়ে সংস্থা দেখছে, তাও ফ্লিপকার্টের তরফেও জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement