shono
Advertisement

Breaking News

FSSAI

মারাত্মক অভিযোগ! পেপসি, কোক থেকে নেসলের মতো ব্র্যান্ডকে ১৫০ নোটিস খাদ্য নিয়ন্ত্রক সংস্থার

একাধিক প্রথম সারির নামী ফুড চেন সংস্থাকেও খাবারের মানের জন্য নোটিস পাঠিয়েছে FSSAI।
Published By: Subhajit MandalPosted: 04:36 PM Aug 23, 2026Updated: 04:36 PM Aug 23, 2026

বিজ্ঞাপনে দেখানো হচ্ছে একরকম। কার্যক্ষেত্রে অন্যরকম। বিজ্ঞাপনে বলা হচ্ছে খাবার নিরাপদ, অথচ সেই খাবারেই লুকিয়ে ক্ষতিকারক কেমিক্যাল। এই মারাত্মক অভিযোগে একাধিক নামী বহুজাতিক সংস্থাকে নোটিস পাঠাল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া।

Advertisement

FSSAI জানিয়েছে, দেশজুড়েই বিভিন্ন ব্র্যান্ডের খাবার দাবারের মান নিয়মমাফিক নির্দিষ্ট সময়ের ব্যবধানে খতিয়ে দেখা হয়। সংস্থাগুলি খাবারের মান বজায় রাখছে কিনা, বা মানের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, নাকি বিজ্ঞাপনে কোনওরকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এসব পরীক্ষা করে দেখা হয়। সেই রুটিন পরীক্ষাতেই দেখা গিয়েছে প্রথম সারির বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবের কোনও সংগতি নেই। সেই ধরনের ব্র্যান্ডগুলিকে প্রায় ১৫০টি নোটিস পাঠানো হয়েছে।

সোশাল মিডিয়ায় FSSAI জানিয়েছে, যে সব ব্র্যান্ডকে নোটিস পাঠানো হয়েছে সেগুলির মধ্যে রয়েছে পেপসিকো, নেসলে ইন্ডিয়া, রেড বুল, কোকা কোলার মতো ব্র্যান্ড। এছাড়া কেএফসি, ম্যাকডোনাল্ড, পিজ্জা হাট, ডোমিনো'জ এবং কোস্টা কফির মতো নামী ফুড চেন সংস্থাগুলিকেও খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে নোটিস পাঠানো হয়েছে।

এখানেই শেষ নয়, ডমিনো'জের পাঁচটি আউটলেটের লাইসেন্সও বাতিল করেছে FSSAI। গত বছর ফাইভ স্টার হোটেলকেও নোটিস পাঠায় সংস্থাটি। গত কয়েকদিন ধরে দেশজুড়ে সক্রিয় FSSAI। যার জেরে গত সপ্তাহে কয়েকটি সংস্থা নিজেদের খাবারের মান উন্নতও করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement