shono
Advertisement

Breaking News

military satellites

নজরে পাক-চিনের গতিবিধি, ৫২টি সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে ভারত

৫২টি স্যাটেলাইটের মধ্যে ২১টি তৈরি করবে ইসরো।
Published By: Amit Kumar DasPosted: 12:17 PM Jun 30, 2025Updated: 12:17 PM Jun 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর দুই প্রতিবেশীর উপর কড়া নজর রাখতে কোমর বেঁধে মাঠে নামল কেন্দ্র। চিন ও পাকিস্তানের গতিবিধির উপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে মহাকাশে ৫২টি সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের অক্টোবর মাসেই এই প্রকল্পে অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পের আনুমানিক খরচ পড়বে ২৬,৯৬৮ কোটি টাকা।

Advertisement

জানা গিয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাস নাগাদ প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে। ২০২৯ সালের মধ্যে ৫২টি উপগ্রহ পৃথিবীর লো-অরবিটে স্থাপন করা হবে। ৫২টি স্যাটেলাইটের মধ্যে ২১টি তৈরি করবে ইসরো। বাকি ৩১টি উপগ্রহ তৈরির বরাত দেওয়া হয়েছে তিনটি বেসরকারি সংস্থাকে। পুরো প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা মহাকাশ সংস্থা (ডিএএস)কে। দাবি করা হচ্ছে, অত্যাধুনিক এই স্যাটেলাইট চিন ও পাকিস্তানের পাশাপাশি ভারত মহাসাগরের একটি বড় অংশে সর্বদা নজরদারি চালাবে। অল্প সময়ের মধ্যে কোনও নির্দিষ্ট স্থানের একাধিক ছবি পাঠাবে উপগ্রহগুলি। ছবিগুলির মানও আগের চেয়ে আরও উন্নত হবে। এছাড়াও সামরিকক্ষেত্রকে আরও অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর করতে অত্যন্ত কার্যকর হয়ে উঠবে এই স্যাটেলাইটগুলি।

৭ থেকে ১০ মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সময়, পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য কার্টোস্যাটের মতো দেশীয় উপগ্রহ এবং বিদেশী বাণিজ্যিক উপগ্রহ ব্যবহার করেছিল ভারত। অন্যদিকে, এই যুদ্ধে পাকিস্তানকে সাহায্যের জন্য অস্ত্র তো বটেই চিনের স্যাটেলাইটের থেকে পাওয়া তথ্য দেওয়া হয় পাকিস্তানকে। এই পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে আরও স্বনির্ভর হয়ে উঠতে এই ৫২টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ ভারতের জন্য বড় সাফল্য হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুরের পর দুই প্রতিবেশীর উপর কড়া নজর রাখতে কোমর বেঁধে মাঠে নামল কেন্দ্র।
  • চিন ও পাকিস্তানের গতিবিধির উপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে মহাকাশে ৫২টি সামরিক স্যাটেলাইট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • প্রকল্পের আনুমানিক খরচ পড়বে ২৬,৯৬৮ কোটি টাকা।
Advertisement