shono
Advertisement

Breaking News

Arunachal Pradesh

'বাস্তবতা বদলানো যায় না', এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের

সম্প্রতি অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবস্থিত চিন অধিকৃত তিব্বতের ২৭টি জায়গার নামবদল করে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘অরুণাচল প্রদেশের সরকারের সঙ্গে পরামর্শ করে ভারত সরকারের সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে মোট ২৭টি জায়গা ও সেখানকার বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে।’
Published By: Subhodeep MullickPosted: 03:05 PM Aug 12, 2026Updated: 03:13 PM Aug 12, 2026

ভারতের সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবস্থিত ২৭টি স্থান ও ভূ-বৈশিষ্ট্যকে চিহ্নিত করার পদক্ষেপের বিরোধিতা করেছিল চিন। মঙ্গলবার বেজিংয়ের সেই আপত্তি খারিজ করে দিল নয়াদিল্লি। বিদেশমন্ত্রক সাফ জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বাস্তবতা কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। একইসঙ্গে চিনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সীমান্ত পরিস্থিতির অবস্থা দু'দেশের মধ্যে 'বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থাকে' প্রতিফলিত করবে।

Advertisement

সম্প্রতি অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবস্থিত চিন অধিকৃত তিব্বতের ২৭টি জায়গার নামবদল করে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘অরুণাচল প্রদেশের সরকারের সঙ্গে পরামর্শ করে ভারত সরকারের সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে মোট ২৭টি জায়গা ও সেখানকার বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে।’ কেন্দ্র আরও জানিয়েছে, অরুণাচল প্রদেশের সার্ভে অব ইন্ডিয়ার মানচিত্রে আনুষ্ঠানিক ভাবে এগুলি চিহ্নিত করার উদ্দেশ্য হল, জায়গাগুলির স্বীকৃতি সহজ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

নয়াদিল্লির এই পদক্ষেপকে চিন 'অবৈধ, অকার্যকর ও বাতিল' বলে আখ্যা দেয়। এক প্রশ্নের জবাবে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, "ভারতের অবৈধভাবে প্রতিষ্ঠিত তথাকথিত অরুণাচল প্রদেশকে চিন স্বীকৃতি দেয় না।" তারই পালটা বিদেশমন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, "অরুণাচল ভারতের এক অবিচ্ছেদ্য অংশ। এটি একটি স্বতঃসিদ্ধ সত্য এবং কোনও কিছুই এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না।” 

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে অরুণাচলের একের পর এক এলাকা নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করে চলেছে চিন। ২০২৪ সালের এপ্রিলে ভারতের আপত্তি উড়িয়ে অরুণাচল প্রদেশের উপর নিজের অধিকার দেখাতে এলএসি বরাবর ৩০টি জায়গার নামবদল করে চিন। যার মধ্যে ছিল ১১টি আবাসিক এলাকা, ১২টি পাহাড়, চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ এবং একটি উপত্যকা। এরই পালটা জবাবে চিন অধিকৃত তিব্বতের ২৭টি এলাকা মানচিত্রে অন্তর্ভুক্ত করে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement