shono
Advertisement
Agni-1

নির্ভুল লক্ষ্যে দ্রুত আঘাত, পাকিস্তানের ঘুম ছুটিয়ে পরমাণু শক্তিধর অগ্নি ১-এর সফল পরীক্ষা ভারতের

এই ক্ষেপণাস্ত্রের বিশেষ সুবিধা হল ভ্রাম্যমান লঞ্চার থেকে এটিকে উৎক্ষেপণ করা যায়। যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি।
Published By: Amit Kumar DasPosted: 09:06 PM May 22, 2026Updated: 09:06 PM May 22, 2026

সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও এক কদম এগোল ভারত। পাকিস্তানের ঘুম ছুটিয়ে স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-১এর সফল পরীক্ষা সম্পন্ন হল। শুক্রবার ওড়িশার উপকূলে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। বলা হয়েছে, পরীক্ষার সমস্ত যোগ্যতামান সফলভাবে পার করেছে ক্ষেপণাস্ত্রটি।

Advertisement

প্রতিরক্ষা বিভাগের তরফে জনা যাচ্ছে, স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ থেকে ১২০০ কিলোমিটার। অত্যন্ত দ্রুত গতিতে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এর জুড়ি নেই। এছাড়া এই ক্ষেপণাস্ত্রের বিশেষ সুবিধা হল ভ্রাম্যমান লঞ্চার থেকে এটিকে উৎক্ষেপণ করা যায়। যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। এই ক্ষেপণাস্ত্রের ওজন মাত্র ১০০০ কিলো হওয়ায় পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম। অর্থাৎ চোখের নিমেষে এই ক্ষেপণাস্ত্র শত্রুর বুকে পরমাণু হামলা চালাতে পারে।

ক্ষেপণাস্ত্রের ওজন মাত্র ১০০০ কিলো হওয়ায় পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম। অর্থাৎ চোখের নিমেষে এই ক্ষেপণাস্ত্র শত্রুর বুকে পরমাণু হামলা চালাতে পারে।

পাশাপাশি আরও জানা যাচ্ছে, অগ্নি ১ ক্ষেপণাস্ত্রে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম। যা নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে। এছাড়া এক-পর্যায়ের ক্ষেপণাস্ত্রটি সলিড প্রোপেল্যান্ট দ্বারা চালিত হয়, ফলে এটি দ্রুত উৎক্ষেপণ করা যায়। সড়ক ও রেলপথে সহজে পরিবহণযোগ্য হওয়ায় যে কোনও জায়গায় সহজে বহনযোগ্য এবং যে কোনও স্থান থেকে উৎক্ষেপণযোগ্য।

উল্লেখ্য, অগ্নি-১ থেকে অগ্নি-৪ পর্যন্ত যতগুলি ক্ষেপণাস্ত্র পর্যন্ত ৭০০ কিমি থেকে ৩,৫০০ কিমি পাল্লার সমস্ত ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে সেনার অন্তর্ভুক্ত হয়েছে। নতুন এই অগ্নি-১ ছিল স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement