shono
Advertisement
Hormuz

‘জাহাজে আক্রমণ বন্ধ করুন’, হরমুজে ইরানি হামলায় ভারতীয় নাবিকের মৃত্যুতে নিন্দা নয়াদিল্লির

সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, 'মোম্বাসা' এবং 'আল বাহিয়া' নামে দু’টি জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান। ওমান উপকূলের কাছে ওই হামলায় আহত হয়েছেন মোট আটজন, তার মধ্যে ৬ জনই ভারতীয় নাবিক। 'মোম্বাসা' জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 02:38 PM Jul 14, 2026Updated: 03:10 PM Jul 14, 2026

‘তৈল ধমনী’ হরমুজ প্রণালীতে ইরানি হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু। সেই ঘটনার এবার কড়া নিন্দা করল ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, নিরীহ নাবিকদের উপর এধরনের হামলা হিংসা ছাড়া আর কিছুই নয়। এর জেরে আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ-চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

Advertisement

সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, 'মোম্বাসা' এবং 'আল বাহিয়া' নামে দু’টি জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান। ওমান উপকূলের কাছে ওই হামলায় আহত হয়েছেন মোট আটজন, তার মধ্যে ৬ জনই ভারতীয় নাবিক। 'মোম্বাসা' জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে আবু ধাবি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও হামলার নিন্দা জানিয়ে পালটা মারের হুঁশিয়ারি দিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরশাহী। এই অশান্তির মাঝেই ইরানের রাষ্ট্রদূতকে তলব করে বিদেশমন্ত্রক।

এরপরই হরমুজে হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, 'নিরীহ নাবিকদের লক্ষ্য করে এহেন হামলা এবং হিংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানাই।এ ধরনের ঘটনা হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল ব্যাহত করছে। এছাড়া, মধ্যপ্রাচ্যে ফের সংঘাত শুরু হওয়ায় আমরা উদ্বিগ্ন।' পাশাপাশি, এই অঞ্চলে হিংসা বন্ধ করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বিবৃতিতে আরও বলা হয়েছে, 'এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর হামলা বন্ধ করতে হবে।যাতে আন্তর্জাতিক আইন মেনে এই জলপথে অবাধ নৌ-চলাচল ও বাণিজ্য পুনরুদ্ধার করা সম্ভব হয়।'

প্রসঙ্গত, এশিয়ার সংঘাতে এখনও পর্যন্ত ১১ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার শিকার হওয়া বহু নাবিককে উদ্ধার করা হয়েছে। গত মাসে হরমুজে পালাউয়ের পতাকাবাহী ‘এমটি সেত্তেবেলো’ নামে এক একটি জাহাজে মার্কিন সেনার আক্রমণে নিহত হন তিন ভারতীয় নাবিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement