shono
Advertisement

Breaking News

CJP

সিজেপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে মহিলার মৃত্যু? বিতর্কের মাঝে মুখ খুলল কেন্দ্র

Published By: Amit Kumar DasPosted: 04:48 PM Jul 21, 2026Updated: 05:26 PM Jul 21, 2026

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান কর্মসূচিতে পড়ুয়াদের উপর ব্যাপক লাঠিচার্জের ঘটনায় কলঙ্কিত দিল্লি পুলিশের। সোশাল মিডিয়ায় রাষ্ট্রযন্ত্রের এহেন আগ্রাসনের বহু ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল। অভিযোগ উঠেছে, পুলিশের নির্মম মারে বহু পড়ুয়া আহত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে এক মহিলার। বিতর্ক মাথাচাড়া দিতেই এবার এই ইস্যুতে মুখ খুলল মোদি সরকার। কেন্দ্রের দাবি, সোশাল মিডিয়ায় যে তথ্য ছড়ানো হয়েছে তা সর্বৈব মিথ্যা।

Advertisement

কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি তরফে এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, রাজধানীতে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে এক মহিলার মৃত্যু হয়েছে সোশাল মিডিয়ায় একাধিক দাবি সামনে এসেছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। পোস্টে লেখা হয়েছে, 'দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন এমন কোনও মৃত্যুর ঘটনা সামনে আসেনি।' সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ায় আর্জি জানিয়েছে সরকার। পাশাপাশি যাচাই না করে কোনও তথ্য সোশাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এবং সন্দেহজনক এমন কোনও পোস্ট দেখলে ফেক্ট চেক টিমকে জানানোর কথা বলেছে পিআইবি।

পিআইবি জানিয়েছে, রাজধানীতে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে এক মহিলার মৃত্যু হয়েছে সোশাল মিডিয়ায় একাধিক দাবি সামনে এসেছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তবে সোমবারের ঘটনায় কোনও পড়ুয়ার মৃত্যু না হলেও জানা যাচ্ছে, পুলিশের মারে বহু পড়ুয়া আহত হয়েছেন। রাম মনোহর লোহিয়া হাসপাতালের ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন এক যুবতী। সূত্রের খবর, পুলিশের মারে গুরুতর আহত হয়েছিলেন তিনি। আহত আর এক যুবতীকে ভর্তি করা হয়েছে আরএমএল হাসপাতালের ভেন্টিলেশনে। গত সোমবার পুলিশের তরফে জানানো হয়েছিল, সিজেপির বিক্ষোভ চলাকালীন আহত হয়েছেন ১১৮ জনের বেশি পুলিশকর্মী। অন্যদিকে সিজেপির ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

উল্লেখ্য, পুলিশ অনুমতি না দিলেও গত সোমবার পূর্বঘোষিত সংসদ অভিযানে নেমেছিল ককরোচ জনতা পার্টি। এই কর্মসূচি আটকাতে আগে থেকেই প্রস্তুত ছিল ৫০০০ পুলিশ, আধাসেনা ও র‍্যাপিড পুলিশ ফোর্স। ছাত্ররা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই তাঁদের উপর শুরু হয় লাঠিচার্জ। পাশাপাশি প্রচুর পরিমাণে কাঁদানে গ্যাসের সেল ফাঠায় পুলিশ। পুলিশের উপর দিল্লি পুলিশের সেই নির্মম মারের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।

পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement