shono
Advertisement

Breaking News

অধস্তনকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়ে বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী

দেখুন সেই বিতর্কিত ভিডিও The post অধস্তনকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়ে বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:13 PM Dec 25, 2016Updated: 05:49 PM Dec 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীকে জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন তাঁরই এক অধস্তন৷ রবিবার সেই ছবি শোরগোল ফেলে দিল সোশ্যাল মিডিয়ায়৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার জুতো বেঁধে দিতে দেখা গেল এক ব্যক্তিকে৷ ক্ষমতার শীর্ষে থাকা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন জুতোর ফিতে বেঁধে দিতে হবে, অনেকেই সেই প্রশ্ন তুলেছেন৷ এই দাসত্ব প্রথা শেষ হবে কবে, অনেকেই তার উত্তর জানতে চেয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

ঘটনাস্থল মাইসুরু৷ জনপ্রিয় অভিনেতা চেতন রাম রাওয়ের শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই দেখা যায়, তাঁর জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন এক ব্যক্তি৷ জানা যায়, ওই ব্যক্তি মন্ত্রীরই দফতরের অধস্তন৷ যদিও মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর আত্মীয়৷

এর আগে, আগস্ট মাসে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানকে পুলিশকর্মীদের কোলে চড়ে ঘুরে বেড়াতে দেখা যায়৷ বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানে জল পেরোতে গিয়ে পুলিশের কোলে চড়ার অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে৷

দেখুন সেই বিতর্কিত ভিডিও:

The post অধস্তনকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়ে বিতর্কে কর্নাটকের মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement