shono
Advertisement
Helicopter

ধোঁয়ায় ভরল হেলিকপ্টারের কেবিন! জরুরি অবতরণ, কপালজোরে রক্ষা যোগীর ডেপুটির

পরিস্থিতি বেগতিক দেখে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর কপ্টারটি লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
Published By: Amit Kumar DasPosted: 03:58 PM Mar 07, 2026Updated: 03:58 PM Mar 07, 2026

বড়সড় দুর্ঘটনার হাত থেকে কপালজোরে রক্ষা পেলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শনিবার যান্ত্রিক ত্রুটির জেরে জরুরি অবতরণ করল কেশবের হেলিকপ্টার। মাঝ আকাশেই হঠাৎ উপমুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের কেবিন ধোঁয়ায় ভরে যায়। এই ঘটনায় বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে আকাশ পথে ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে।

Advertisement

জানা যাচ্ছে, এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে শনিবার সকালে লখনউ থেকে কৌশাম্বির উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ডেপুটি কেশব প্রসাদ মৌর্য। লা মার্টিনিয়র থেকে হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরই তাতে যান্ত্রিক ত্রুটি নজরে পড়ে চালকের। উপমুখ্যমন্ত্রীর দপ্তরের বিবৃতি অনুযায়ী, আকাশে ওড়ার কিছু পরেই হেলিকপ্টারের কেবিন ধোঁয়ায় ভরে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়ায়।

উপমুখ্যমন্ত্রীর দপ্তরের বিবৃতি অনুযায়ী, আকাশে ওড়ার কিছু পরেই হেলিকপ্টারের কেবিন ধোঁয়ায় ভরে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়ায়।

পরিস্থিতি বেগতিক দেখে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর কপ্টারটি লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এয়ারপোর্টেও জোরকদমে শুরু হয় প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যেই নিরাপদে সেখানে অবতরণ করে কপ্টারটি। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনার পর ফের আকাশপথে ভিভিআইপির নিরাপত্তায় ঢিলেমিতে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় ভেঙে পড়েছিল অজিত পওয়ারের চাটার্ড বিমান। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় অজিত পওয়ার-সহ ৫ জনের। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর বিমান পরিষেবার নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। এখানেই শেষ নয়, গত ১৫ ফেব্রুয়ারি হেলিকপ্টার দুর্ঘটনার হাত থেকে কপালজোরে রক্ষা পান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মাটিতে মুখ থুবড়ে পড়ার আগে সেবার কোনওমতে সামলে নেন পাইলট। এবার কপ্টার দুর্ঘটনার হাত থেকে কোনওমতে রক্ষা পেলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement