shono
Advertisement

Breaking News

নতুন নোট নেই, অগত্যা পুরনো নোটেই মুক্তিপণ চাইল অপহরণকারীরা

বোঝো কাণ্ড! The post নতুন নোট নেই, অগত্যা পুরনো নোটেই মুক্তিপণ চাইল অপহরণকারীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:49 PM Nov 23, 2016Updated: 06:19 PM Nov 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কালো টাকার রমরমা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইক ইতিমধ্যেই ঘুমে কেড়েছে কালো টাকা মজুতকারীদের৷ পাশাপাশি খুচরো সমস্যাতেও জেরবার হচ্ছে সাধারণ মানুষ৷ এমন অবস্থায় প্রশাসন এবং আয়কর দফতরের হাত থেকে বাঁচতে যখন কেউ কেউ ৫০০ ও ১০০০ টাকার নোট থেকে যে কোনও উপায়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, সেই সময়ই পুরনো বাতিল টাকাই মুক্তিপণ হিসাবে দাবি করে কর্নাটকের একদল দুষ্কৃতি৷

Advertisement

কর্নাটকের দেবকুমারকে টিউশন ক্লাস যাওয়ার পথে অপহরণ করে তিন দুষ্কৃতি৷ দেবকুমারের মুক্তিপণ হিসাবে তাঁর বাবা-মা’র কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করে তারা৷ এই অবস্থায় একদিকে যখন টাকার অভাবে নাকাল আম আদমি, তখন ২০ লক্ষ নতুন টাকা মুক্তিপণ হিসাবে দেওয়া দেবকুমারের মা-বাবার পক্ষে সম্ভব ছিল না৷ পুরনো নোটে তাঁরা সেই মুক্তিপণ দিতে চাইলে রাজি হয়ে যায় দুষ্কৃতিরা৷ যদিও পুলিশের তৎপরতায় দেবকুমারকে উদ্ধার করে পুলিশ৷ অপহরণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ জেরায় তারা জানিয়েছে, ঋণ শোধ করার জন্যই এই কাজ করেছিল তারা৷

The post নতুন নোট নেই, অগত্যা পুরনো নোটেই মুক্তিপণ চাইল অপহরণকারীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement