shono
Advertisement

Breaking News

বাড়িতে মহিষ জবাইয়ের অভিযোগে গৃহকর্তাকে বেদম প্রহার এলাকাবাসীর

পুলিশের সামনেই চলল মারধর... The post বাড়িতে মহিষ জবাইয়ের অভিযোগে গৃহকর্তাকে বেদম প্রহার এলাকাবাসীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 PM May 12, 2017Updated: 08:13 AM May 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনিভাবে বাড়িতে চলছিল জবাই৷ সংগ্রহ করা হচ্ছিল মহিষের মাংস৷ এই অভিযোগে কালী বাঘেল নামে এক ব্যক্তিকে বেদম প্রহার করলেন স্থানীয় বাসিন্দারা৷ পুলিশের সামনেই চলল এই ব্যাপক মারধর৷ কোনওমতে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে গ্রেপ্তার করে পুলিশ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের আলিগড়ের অচল তল এলাকায়৷ দেখুন সেই ভিডিও৷

Advertisement

[জৈব-রাসায়নিক হামলা ঠেকাতে সেনার জন্য আসছে অত্যাধুনিক পোশাক]

বেআইনি ভাবে জবাই করা অভিযোগে আরও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাচ্চারা সবার প্রথম বিষয়টি আঁচ করতে পারে৷ খেলতে গিয়ে তারা দেখতে পায় বাড়ির পাশের নালা দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে৷ বাড়ি গিয়ে বিষয়টি তারা পরিবারকে জানায়৷ এরপরই পুলিশে খবর দেওয়া হয়৷ তবে পুলিশ আসার আগে থেকেই কালীর বাড়িতে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, রীতিমতো কসাই আনিয়ে বেআইনিভাবে মহিষ জবাই করা হচ্ছিল ওই বাড়িতে৷ অভিযুক্ত গৃহকর্তাকে পুলিশের সামনেই মারতে থাকে তাঁরা৷ কোনওক্রমে পুলিশ তাকে উদ্ধার করে গ্রেপ্তার করে৷

[সনিকা-কাণ্ডের জেরেই কি পিছোল বিক্রমের সিনেমার মুক্তি?]

ক্ষমতায় এসেই বেআইনি কসাইখানাগুলির উপর লাগাম টেনেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এ নিয়েই তোলাপাড় হয়েছে রাজ্য-রাজনীতি৷ প্রতিবাদে সরব হয়েছিলেন অনেকেই৷ পক্ষে-বিপক্ষে রায় দিতে গিয়ে জায়গায় জায়গায় শুরু হয়েছিল বিক্ষোভ৷ কিন্তু সময়ের সঙ্গে কিছুটা হলেও থিতু হয়েছিল সেই বিক্ষোভ৷ মুখ্যমন্ত্রী নিজে সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে মানা করেছিলেন৷ কিন্তু এই ঘটনা ফের সেই আগুনে যেন ঘৃতাহুতি দিল, এমনটাই মনে করছেন অনেকে৷

[জঙ্গিদের দলে নয়, পুলিশেই যোগ দিতে উৎসাহী কাশ্মীরের যুব সম্প্রদায়]

The post বাড়িতে মহিষ জবাইয়ের অভিযোগে গৃহকর্তাকে বেদম প্রহার এলাকাবাসীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement