shono
Advertisement

বিশ্বকর্মার কাহিনি পড়ানো হোক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের, নিদান মন্ত্রীর

'বিজ্ঞান ও প্রকৌশলে অতীত ভারতের উন্নতির কথা জানুক পড়ুয়ারা।' The post বিশ্বকর্মার কাহিনি পড়ানো হোক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের, নিদান মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:57 PM Sep 20, 2017Updated: 07:27 AM Sep 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি মনযোগী হওয়ার বার্তা দিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। সম্প্রতি তিনি জানিয়েছিলেন দেশের সংস্কৃতির দিকে মনোনিবেশ করতে ও মাতৃভাষাকে গুরুত্ব দিতে। খানিকটা সে পথ অনুসরণ করেই এবার ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পুরাণ থেকে বিশ্বকর্মার কাহিনি শেখানোর নিদান দিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সত্যপাল সিং। তিনি জানালেন, দেশের ঐতিহ্যের কথা সবার আগে পড়ুয়াদের জানা উচিত।

Advertisement

উদ্বোধনের আগেই ভেঙে পড়ল প্রায় ৩৯০ কোটি টাকার বাঁধ  ]

সারা দেশে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তাঁদের সিলেবাসে যেন পুরাণকে কিছুটা হলেও রাখে, এমনটাই আবেদন মন্ত্রীর। তিনি জানান, ইঞ্জিনিয়ারিং ছাত্রদের তো বিশ্বকর্মার কাহিনি জানা উচিত। কেন তাঁকে কারিগরীর দেবতা হিসেবে পুজো করা হয় তা জানলেই, অতীতে দেশ কারিগরী বিদ্যায় কতটা সমৃদ্ধ ছিল তা জানা যাবে। পাশাপাশি রামায়ণে যে পুষ্পক রথের কথা আছে তাও জানা উচিত পড়ুয়াদের। বিমানের আদি ধারণার জন্ম যে এ দেশেই তা এখনকার প্রজন্মের গেঁথে থাকবে। পাশাপাশি রাইট ভাতৃদ্বয়ের আগে যে এ দেশেরই এক বিজ্ঞানী বিমান তৈরি করে ফেলেছিলেন তা যেন আলাদা করে জানানো হয় পড়ুয়াদের। যখন দেশ বিজ্ঞান ও প্রকৌশলে এতটা এগিয়ে, তখন কেন শুধু রাইট ব্রাদার্সের কৃতিত্ব জানবে পড়ুয়ারা? শিবকর বাবুজি তলপাড়ের নাম জানবে নাই বা কেন, প্রশ্ন তাঁর। প্রাচীন ভারতের বিজ্ঞানের যে অগ্রগতি ছিল তা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জানানো উচিত বলেই মনে করেন তিনি। আর তাই সিলেবাসে এই বিষয়গুলো কিছুটা করে হলেও রাখার আবেদন জানিয়েছেন তিনি।

কমছে ইন্টারকানেক্ট চার্জ, আরও সস্তা হচ্ছে মোবাইল কল ]

The post বিশ্বকর্মার কাহিনি পড়ানো হোক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের, নিদান মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার